Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

উদীচী বোমা হামলার ২১তম বার্ষিকীতে নিউইয়র্কে সমাবেশ, মামলা পুনরুজ্জীবিত করার দাবি

অনলাইন ডেস্ক পঠিত: 66 বার

প্রকাশিত: March 9, 2020 | 10:07 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে মোমবাতি জ্বালিয়ে স্মরণ করা হয় যশোরে উদীচী সম্মেলনে বোমা হামলায় নিহতদের। বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাষ্ট্র শাখা স্থানীয় সময় রবিবার বিকালে উদীচী সম্মেলনে বোমা হামলার ২১তম বার্ষিকী উপলক্ষে এক সমাবেশ করে। সমাবেশ থেকে যশোরে উদীচীর সম্মেলনে বোমা হামলা মামলা পুনরুজ্জীবিত করার দাবি জানিয়েছেন বক্তারা। দীর্ঘ দুই দশকেও মামলার বিচার কাজ শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করেন যুক্তরাষ্ট্র উদীচীর উপদেষ্টা ও সাপ্তাহিক বাঙালী সম্পাদক কৌশিক আহমেদ। সংগঠনের সাধারণ সম্পাদক জীবন বিশ্বাসের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র উদীচীর সিনিয়র সহ-সভাপতি সুব্রত বিশ্বাস, উপদেষ্টা কৌশিক আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. হারুন, কর্মি রাবেয়া আক্তার প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, যশোরে বোমা হামলার ২১ বছর পেরিয়ে গেলেও আজো মামলার বিচার কাজ শেষ হয়নি। ২০১৩ সালে প্রধানমন্ত্রীর নির্দেশের পরও মামলা পুনরুজ্জীবিত হয়নি আজো। বক্তারা মামলাটি পুনরুজ্জীবিত করার জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানান। এ ব্যাপারে নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেলের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদানের কথা উল্লেখ করা হয় সমাবেশে। উদীচীর সাধারণ সম্পাদক জীবন বিশ্বাস স্মারকলিপিটি পড়ে শোনান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV