Friday, 23 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

ফটো সাংবাদিক স্বপনের চিকিৎসার্থে নিউইয়র্কে সঙ্গীতানুষ্ঠান

অনলাইন ডেস্ক পঠিত: 31 বার

প্রকাশিত: March 9, 2020 | 7:09 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ফটো সাংবাদিক এ. হাই. স্বপনের চিকিৎসার্থে নিউইয়র্কে উডসাইডে কুইন্স প্যালেস মিলনায়তনে ৬ মার্চ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে বর্ণিল সঙ্গীতানুষ্ঠান। এই আয়োজন করেছিল নিউইয়র্কের সাংবাদিক সমাজ। ‘জীবনের জন্য গান’ নামে সঙ্গীতানুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বরেণ্য কণ্ঠশিল্পী বেবী নাজনীন, চন্দন চৌধুরী, শাহ মাহবুব ও কৃষ্ণা তিথি। বেবী নাজনিন রবীন্দ্রসঙ্গীত ও আধুনিক গান পরিবেশন করেন। নিউইয়র্কের মাটি ব্যান্ডের সদস্যরা যন্ত্রসঙ্গীত পরিবেশন করেন।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অসুস্থ সাংবাদিক এ. হাই. স্বপন। তাকে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমাকে বেঁচে থাকার সুযোগ করে দিতে যারা অনুদান দিচ্ছেন তাদের ঋণ আমি কোনদিন শোধ করতে পারবো না।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাপ্তাহিক-ঠিকানা’র সম্পাদক ও সাবেক সাংসদ এম. এম. শাহীন, সাপ্তাহিক দেশবাংলা ও বাংলাটাইমস সম্পাদক ডাঃ সারোয়ারুল হাসান, সাপ্তাহিক বর্ণমালা সম্পাদক মাহফুজুর রহমান, সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, সাপ্তাহিক আজকাল সম্পাদক জাকারিয়া মাসুদ জিকো, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, সাপ্তাহিক নবযুগ সম্পাদক শাহাবউদ্দিন সাগর ও বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ও লেখক দর্পণ কবীর। অনুষ্ঠানে কিডনী রোগে গুরুতর অসুস্থ এ. হাই. স্বপনের পাশে থাকার আহবান জানান বক্তারা।

উল্লেখ্য, ফটো সাংবাদিক এ হাই স্বপনের দু’বছর আগে ওপেন হার্ট সার্জারী হয়েছিল। সম্প্রতি দুটি কিডনী অকেজো হয়ে পড়ে। নিউইয়র্কে তিনি নিয়মিত ডায়ালিসিস নিচ্ছিলেন। কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি হবার পরপরই তার হার্ট এ্যাটাক হয় এবং তিনি কোমায় চলে যান। কয়েকদিন আগে সুস্থ হন তিনি। বর্তমানে জ্যামাইকায় ভাইয়ের বাড়িতে আছেন। স্বপনের জীবন সংকটাপন্ন। কিডনী প্রতিস্থাপন করাবেন। ডোনার পাওয়া গেছে। সাংবাদিক এ হাই স্বপন শিগগির বাংলাদেশে চলে যাবেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ