Tuesday, 9 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

করোনাভাইরাস আতঙ্ক : ৫ মার্কিন রিপাবলিকান নেতা এবং এক ডেমোক্রেটিক নেত্রী কোয়ারেনটাইনে

অনলাইন ডেস্ক পঠিত: 197 বার

প্রকাশিত: March 10, 2020 | 3:13 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মরণঘাতী করোনাভাইরাসে যুক্তরাষ্ট্র ২৬ জন নিহত হয়েছেন এবং আক্রান্ত হয়েছে অন্তত ৭০০ জন। করোনাভাইরাস আতঙ্কে ‘সেলফ কোয়ারেনটাইন’ এর সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন পাঁচ সিনিয়র রিপাবলিকান নেতা এবং ডেমোক্রেটিক এক নেত্রী। ফেব্রুয়ারির শেষের দিকে ‘সিপিএসি’ সম্মেলনে একজন করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তির সঙ্গে তাদের সংস্পর্শ হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছেন পাঁচ সিনিয়র রিপাবলিকান নেতা। কোয়ারেনটাইনে থাকা রিপাবলিকান নেতারা হচ্ছেন- টেক্সাসের সিনেটর টেড ক্রুজ, অ্যারিজোনার কংগ্রেসম্যান পল গোসার, জর্জিয়ার কংগ্রেসম্যান ডোগ কলিংস, ফ্লোরিডার কংগ্রেসম্যান ম্যাট গেটজ।

এছাড়াও ডেমোক্রেটিক এক নেত্রী ‘সেলফ আইসোলেটেড’ থাকছেন বলে সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘বিবিসি’।

ওই সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও উপস্থিত ছিলেন। তবে তিনি এই উপদ্রপের বাইরে রয়েছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের এক মুখপাত্র।

হোয়াইট হাউস মুখপাত্র বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ‘করোনাভাইরাস আক্রান্ত কোনো রোগীর সরাসরি সংস্পর্শে আসেননি এবং তার মধ্যে করোনার কোনো উপসর্গও দেখা যায়নি। তার শারীরিক অবস্থা খুবই ভালো এবং নিয়মিত তার স্বাস্থ্য পরীক্ষা করছেন তার চিকিৎসক।’

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV