Friday, 23 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

করোনাভাইরাস ঠেকাতে নিউইয়র্কে সবচেয়ে বড়ো কোয়ারেন্টাইন!

অনলাইন ডেস্ক পঠিত: 102 বার

প্রকাশিত: March 10, 2020 | 11:57 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কের ওয়েস্টচেস্টার কাউন্টির নিউ রোশেল শহরের প্রায় দেড় কিলোমিটার এলাকাকে করোনাভাইরাস আক্রান্ত এলাকা হিসেবে ঘোষণা করেছেন গভর্নর এন্ড্রু কোওমো। কুমো বলেন, আমরা ঘরে ঘরে খাবার সরবরাহ করতে, এবং জনসাধারণের জায়গাগুলি পরিষ্কার করার ক্ষেত্রে সহায়তা করার জন্য কনটেন্টমেন্ট এলাকায় জাতীয় গার্ড ব্যবহার করতে যাচ্ছি। সেখানে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। তারা শহরের সব স্কুল পরিস্কার করবে এবং কোয়ারেন্টাইনে থাকা সবাইকে খাবার পৌঁছে দেবে। মুদির দোকানগুলি বন্ধ করা হবে না, এবং নাগরিকরা কনটেন্টমেন্ট অঞ্চল থেকে আসা যাওয়া করতে পারবেন। বিবিসি, সিএনএন, নিউ ইয়র্ক টাইমস

উত্তর নিউইয়র্কের ওয়েস্টচেস্টার কাউন্টির এই শহরটিতে করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ ঘটতে পারে বলে আশংকা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে নিউইয়র্কে। আর আক্রান্ত ১৭৩ জনের মধ্যে ১০৮ জনই ওয়েস্টচেস্টার কাউন্টির। নিউ রোশেল থেকে ৪০ কিলোমিটার দূরে নিউইয়র্ক সিটিতে আক্রান্ত হয়েছেন ৩৬ জন। গভর্নর বলেছেন, ধারণা করা হচ্ছে নিউ রোশেলের একটি সিনাগগ (ইহুদীদের উপাসনালয়) থেকে করোনাভাইরাস বিস্তৃত হয়েছে। এই সিনাগগকে কেন্দ্র করেই ১ দশমিক ৬ কিলোমিটার এলাকাকে কোয়ারেন্টাইন জোন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় করোনভাইরাস গত সপ্তাহে নিউ রোচেলে নিশ্চিত হয়েছিল। ৫০ বছর বয়সী আইনজীবী লরেন্স গারবুজ  করোনা ভাইরাস রোগে আক্রান্ত হয়। এরপর তার পরিবার এবং প্রতিবেশীরা একই রোগে আক্রান্ত হয়েছিল। পরে আইনজীবী লরেন্স গারবুজের সংস্পর্শে আসা প্রায় ১ হাজার জনকে চিহ্নিত করে আলাদা করে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ