Monday, 8 June 2026 |
শিরোনাম
বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
সব ক্যাটাগরি

নর্থ আমেরিকা নটরডেম কলেজ অ্যালামনাই পুনর্মিলনী ফিলাডেলফিয়ায় ২৯ আগস্ট

অনলাইন ডেস্ক পঠিত: 43 বার

প্রকাশিত: March 11, 2020 | 7:58 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ নটরডেম অ্যালামনাই নর্থ আমেরিকা পুনর্মিলনী অনুষ্ঠান কমিটির প্রথম বৈঠক গত ৯ মার্চ অনুষ্ঠিত হয়েছে। ফিলাডেলফিয়ার শারন হিল এ অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন সভাপতি ড. ইবরুল চৌধুরী। 

সঞ্চালনায় ছিলেন কমিটির সমন্বয়কারী নাইমুর রহমান। বৈঠকে আসন্ন ২৯শে আগস্ট পেনসিলভানিয়ার রাজ্যের ফিলাডেলফিয়াতে হতে যাওয়া (বিএনডিএএনএ) পুনর্মিলনী অনুষ্ঠান সুন্দর ও স্বার্থক করার জন্য বিস্তারিত আলোচনা, মতামত ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও বৈঠকে কমিটির সবার দায়িত্ব ও কর্তব্য বুঝিয়ে দেয়া হয়। উত্তর আমেরিকায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা নটরডেম কলেজের সাবেক শিক্ষার্থীদেরকে একটি ছাতার নীচে জড়ো করাই এই সংগঠনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠিত এই প্রথম বৈঠকে নিউ মেস্কিকো থেকে অংশ গ্রহন করেন সংগঠনের প্রধান সমন্বয়কারী রীপন সাহা, টেক্সাস থেকে সদস্য সচিব আনোয়ার আজিম, কানাডা থেকে সমন্বয়কারী ডা. জাকি আজম শিকদার। 

এছাড়াও নিউইয়র্ক, নিউজার্সি, দেলোয়ার স্টেট থেকে উপস্থিত ছিলেন রুমন প্রধান, ড. তাবাসসুমুল হক, ইফতেখার আহমেদ, সাইদ হক রানা। বৈঠকে সার্বিক সহযোগিতা করেন ফারুক সলিমুল্লাহ এবং মিসেস নিপা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV