Tuesday, 9 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

নিউজারসির নর্থফিল্ড শহরে প্রেম-প্রীতির দোল উৎসব

অনলাইন ডেস্ক পঠিত: 191 বার

প্রকাশিত: March 11, 2020 | 8:59 AM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরি- বাংলাদেশে সারা দেশ জুড়ে দোল উৎসবের আনন্দ- উচ্ছ্বাসের যে রেণু ভেসে বেড়াচ্ছে সেই দোল উৎসবের উচ্ছ্বাস-আনন্দের ঢেউ আছড়ে পড়েছে সুদূর যুক্তরাষ্ট্রের নিউজারসি অঙ্গরাজ্যের নর্থফিল্ড শহরে। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীগনের সঙ্গে রং খেলায় মেতেছিলেন, সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি। দোল উৎসবের অনুষঙ্গে ফাল্গুনী পূর্ণিমাকে দোল পূর্ণিমা বলা হয়। দ্বাপর যুগ থেকে পুষ্পরেণু ছিটিয়ে রাধা-কৃষ্ণ দোল উৎসব করতেন। সময়ের বিবর্তনে পুষ্পরেণুর জায়গায় এসেছে ‘আবির’।

দোল উৎসব আজ প্রেম ও প্রীতির উৎসব। গত দশ মার্চ মংগলবার দোল উৎসব উপলক্ষে নর্থফিল্ড শহরের ৮১০, ম্যাপল এভিনিউর একটি ভেনুতে প্রবাসী হিন্দু রমনীরা দোল উৎসবের রঙের হোলিখেলায় মেতে উঠেছিল। দোলের রঙে নিজেরা যেমন রেঙেছে, তেমনি রাঙিয়েছে অন্যকেও। দোল উৎসবে মেতে থাকতে থাকতে তাদের কণ্ঠে ধ্বনিত হচ্ছিল দোল উৎসবের সেই বিখ্যাত গানগুলোর কলি, ‘ওরে গৃহবাসী, খোল দ্বার খোল, লাগলো যে দোল‘ বা ‘রাঙিয়ে দিয়ে যাও, যাও , যাও গো এবার ……।’

সখ্যতা আর হাসি-আনন্দের পুনর্মিলনীই যে দোলযাত্রা। নিজেদের রাঙানোর পাশাপাশি অশুভ শক্তির বিনাশ ও করোনা ভাইরাস সংক্রমন থেকে মুক্তির আশায় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন পুণ্যার্থীরা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV