ভারতের রাজধানী দিল্লিতে মুসলমানদের ওপর নির্যাতন, সহিংসতা ও মসজিদ ভাংচুরের প্রতিবাদ নিউইয়র্কে
ইউএসএনিউজঅনলাইন.কম : ভারতের রাজধানী দিল্লিতে মুসলমানদের ওপর নির্যাতন, সহিংসতা ও মসজিদ ভাংচুরের প্রতিবাদ জানিয়েছে নিউইয়র্কের আলেম সমাজ। আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ এবং ওলামা সোসাইটি ইউএসএ গত ১০ মার্চ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানায়। সংগঠনের স্থায়ী কমিটির সভাপতি আল্লামা জালাল সিদ্দিক এবং কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মাওলানা এম আবদুন নুর সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ভারতে ধর্মান্ধতা, সাম্প্রদায়িক সহিংসতা অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। ভারতের রাজধানী দিল্লি সহ বিভিন্ন স্থানে মুসলমানদের ওপর নির্যাতন, সহিংসতা ও মসজিদ ভাংচুরের মত বর্বরোচিত ঘটনায় বিশ্ববাসী হতবাক। অথচ ভারতের সংবিধান অসাম্প্রদায়িক চেতনার। সেখানে সব জাতি-গোষ্ঠির প্রতি সমান দৃষ্টি রাখার কথা বলা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ বিরোধীদের ওপর গত ২৩ ফেব্রুয়ারি থেকে দমন-নির্যাতন শুরু হলে অশান্ত হয়ে ওঠে রাজধানী দিল্লি সহ বিভিন্ন এলাকা। মুসলমানদের ওপর চালানো হয় নির্যাতনের স্টিমরোলার। অগ্নিসংযোগ ও ভাংচুর করা হয় মসজিদ। সহিংসতায় হতা-হত হয় বহু মুসলমান। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ভারতে বর্বরোচিত এসব সহিংসতার বিরুদ্ধে বিবেকবান বিশ্ববাসীকে সোচ্চার ভূমিকায় অবতীর্ণ হতে হবে। ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতা বিরোধী লড়াইকে বেগবান করতে হবে।
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং