নিউইয়র্কের কুইন্সে ডিস্ট্রিক্ট লিডার পদ প্রার্থী ইশতেহাক চৌধুরী
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কের কুইন্সে বিশেষ নির্বাচন ২৪ মার্চ মংগলবার। এ নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির বরো প্রেসিডেন্ট নির্বাচন করবেন কুইন্সে বসবাসরত দলের রেজিস্ট্রার ভোটাররা। অন্য দুইজন প্রার্থীর সাথে নির্বাচন করছেন আলোচিত এক সাবেক পুলিশ কর্মকর্তা এন্থনী ম্যারিন্ডা (Anthony Miranda)। পুলিশের অধিকার আদায়ে এন্থনী মিরান্ডা এক ঐতিহাসিক নাম। তাঁর কারনেই মাইনরিটি পুলিশের অধিকার প্রতিষ্টিত হয়েছে নিউইয়র্কে। মজুরী বৈষম্য অবসানে আইনগত লড়াইয়ের মাধ্যমে তিনি বিজয়ী হয়েছিলেন।
স্পেশাল এ নির্বাচনে ডেমোক্রেট দলের বরো প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। এর পর আগামী ২৩ জুন ডেমোক্র্যাটিক প্রাইমারি নির্বাচন। নির্বাচিত হবেন দলের বেশ কিছু নেতা। ডেমোক্রেটিক পার্টির জন্য, কমিউনিটির জন্য এসব নির্বাচিত অফিসিয়ালরা খুবই গুরুত্বপূর্ণ।
আশার কথা, প্রথমবারের মতো বেশ কিছু বাংলাদেশী নতুন প্রজন্ম বাংলাদেশী আমেরিকার মুলধারার এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এন্থনী ম্যারিন্ডার সাথে কুইন্সের নির্বাচনী জেলা-২৪ (রিচমন্ড হিল/সাউথ ওজন পার্ক, ব্রায়ারউড/জামাইকা/ফ্রেশমেডো/বেলরোজ মেনর/বে সাইড/লিটল নেক/ফ্লোরাল পার্ক/গ্লেন ওয়াক/) এলাকায় ডেমোক্রেটিক দলের ডিস্ট্রিক্ট লিডার পদে নির্বাচন করছেন ইশতেহাক চৌধুরী। ডিস্ট্রিক্ট লিডার পদটি নির্বাচিত পদ এবং দলের মাঠ পর্যায়ে খুবই গুরুত্বপূর্ণ। ডিস্ট্রিক্ট লিডার ছাড়াও দলের জুডিশিয়াল ডেলিকেট পদেও তিনি প্রার্থী হচ্ছেন।
প্রার্থী ইশতেহাক চৌধুরী মাত্র ১৫ বছরে পারিবারিক অভিবাসনে আমেরিকায় আসেন। ১৯৯২ সালে জামাইকার হিলক্রেস্ট স্কুল থেকে আমেরিকার জীবন শুরু। জ্যামাইকা এলাকার খাঁটি সন্তান, প্রযুক্তিবিদ ইশতেহাক চৌধুরী জামাইকা হাসপাতালের প্রযুক্তি বিভাগের ব্যবস্থাপনা পর্যায়ে এখন কর্মরত এক পেশাজীবী।
সিলেট থেকে আমেরিকায় আসা বিশাল অভিবাসী পরিবারের সদস্য ইশতেহাক। কুইন্স সহ নিউইয়র্ক, নিউজার্সির মুলধারার চাকুরী, রাজনীতি, সামাজিক, সাংস্কৃতিক কর্মকান্ডে এ পরিবারের সদস্যরা নানাভাবে জড়িত।
ইশতেহাক চৌধুরী ছাত্রাবস্থায় রোটারী ক্লাবের কিশোর সংগঠন ইন্টারেক্ট ক্লাব দিয়ে তাঁর সমাজকর্ম শুরু করেন। ‘প্রগ্রামস’ নামের এনজিও’তে পরিচালনা পরিষদে দায়িত্ব পালন করেন। নিরাপদ পানীয় জল, সেনিটেশন, দুর্গত স্বজনদের পাশে দাঁড়ানোর অভিজ্ঞতা তাঁর। পেশাগত জীবনের পাশাপাশি স্বেচ্ছাসেবা ছাড়াও ওরগান ডোনার নেটওয়ার্কের মতো জরুরী সেবা কার্যক্রমের সাথে জড়িত।
নির্বাচনে ইশতেহাক চৌধুরী বলছেন, কুইন্সের জামাইকায় বাংলাদেশী কমিউনিটি গত চার দশকে অনেক বেড়েছে। ২৫ বছর আগে স্কুলে হামলার শিকার হয়েছিলাম। আজও এ এলাকায় স্বদেশীরা হামলার শিকার হন। প্রাণ ঝরে। রক্তে লাল হয় কমিউনিটির বসতবাড়ির সংলগ্ন সড়কপথ। নিরাপদ কমিউনিটি আমরা গড়ে তুলতে পারিনি।
তিনি বলেন, শিক্ষা, বাসস্থান সমস্যা, জন নিরাপত্ত্বা, পরিবেশ সহ নানা বিষয়ে কমিউনিটি এখনো বঞ্চনার শিকার। পারিবারিক মূল্যবোধ এবং নিজস্ব সংস্কৃতিকে ধারণ করে আমাদের বহুজাতিক এ সমাজে দ্রুত মাথা তুলে দাঁড়াতে হবে। নিজেকে জাহির করা নয়, মূলধারা রাজনীতিতে ঐক্যবদ্ধভাবে শক্ত অবস্থান নেয়ার মধ্য দিয়েই এ লক্ষ্য অর্জন সম্ভব হবে বলে ইশতেহাক মনে করেন।
প্রথাগত রাজনৈতিক নেতাদের বাইরে নীরবে কমিউনিটির জন্য কাজ করার যোগ্যতা ও প্রত্যয় আছে – এমন লোকদের নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে বলে তিনি বলেন।
ডিস্ট্রিক্ট লিডার পদের প্রার্থি ইশতেহাক চৌধুরী বলেন, আমেরিকায় আমাদের অভিবাসীদের এখন তৃতীয় প্রজন্ম চলছে। নিউইয়র্কে আমরা অনেক আগেই একটি দৃশ্যমান কমিউনিটি হিসেবে নিজেদের প্রমাণ করতে পেরেছি। কর্ম যোগ্যতায় আমাদের এ এগিয়ে যাওয়ার পেছনে নীরবে কাজ করা প্রবাসীদের ভূমিকাই বেশী। এরমধ্যে অনেকটাই দেরী হয়ে গেছে। এ দেশের সুযোগ সুবিধা গ্রহণ করতে, নিজেদের ভীতকে আর শক্ত করতে আমাদের রাজনৈতিক কাঠামোতে নিজেদের আর বেশী সম্পৃক্ত করতে হবে।
ইশতেহাক চৌধুরী বলেন, ভোটার তালিকাভুক্তি করতে হবে, ভোট কেন্দ্রে নিজে যেতে হবে এবং অন্যদেরও নিয়ে যেতে হবে। নিজে ভোট দেবেন। স্বজন, পরিজন, প্রতিবেশীদের ভোট কেন্দ্রে নিয়ে যাবেন। তিনি বলেন, এ আমাদের এগিয়ে যাওয়ার লড়াই। অস্থিত্বের এ লড়াইকে গুরুত্ব দেয়ার জন্য বিনম্র আবেদন জানিয়েছেন প্রযুক্তিবিদ এবং আমেরিকায় বেড়ে উঠা বাংলাদেশী প্রজন্মের প্রার্থি ইশতেহাক চৌধুরী।
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity