যুক্তরাষ্ট্রের টিভি শো ‘লিটল বিগ শট’-এ বাংলাদেশি-আমেরিকান শিশু সুবর্ণ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের ‘এনবিসি টিভি’র টক শো ‘লিটল বিগ শট’-এ অংশ নিয়েছেন বাংলাদেশি-আমেরিকান শিশু সুবর্ণ।
স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এনবিসির এ অনুষ্ঠানে সুবর্ণের (৮) সাক্ষাৎকার নেন যুক্তরাষ্ট্রের অভিনেত্রী মেলিসা ম্যাকার্থি।
৪ বছর আগে সারা পৃথিবী থেকে ‘মেধাবী হিসেবে স্বীকৃত’ ৩০ হাজার শিশু তালিকাভুক্ত করে এনবিসি। নানাভাবে এদের সঙ্গে কথা বলে, সাক্ষাৎকার নেওয়ার পাশাপাশি লিখিত পরীক্ষাও নেওয়া হয়। এরপর বেছে নেওয়া হয়েছে ২০ জনকে। তারই একজন বাংলাদেশি-আমেরিকান সুবর্ণ।

নিউইয়র্কের ব্রঙ্কসে মা-বাবার সঙ্গে বাস করছেন সুবর্ণ। তার বাবা রাশিদুল বারি এখানকার একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।
সুবর্ণের পরিচিতিপর্ব দিয়েই শুরু হয় এনবিসির সাক্ষাৎকার। এতে বলা হয়, “সুবর্ণের জন্ম ২০১২ সালের ৯ এপ্রিল নিউ ইয়র্কের একটি বাঙালি পরিবারে। সুবর্ণ মাত্র ৬ বছর বয়সে অর্থাৎ ২০১৮ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্বীকৃতি পেয়েছে বিজ্ঞানী হিসেবে। নোবেল বিজয়ী কৈলাশ সত্যার্থী তাকে দিল্লিতে ‘গ্লোবাল চাইল্ড প্রোডিজি অ্যাওয়ার্ড’ দেন বিজ্ঞানী হিসেবে। রুইয়া কলেজ অব মুম্বাই বিশ্ববিদ্যালয় তাকে ভিজিটিং অধ্যাপক হিসেবে নিয়োগ দিয়েছে পদার্থবিজ্ঞানী হিসেবে। সবচেয়ে বড় কথা, ২০১৪ সালে নিউ ইয়র্ক সিটি কলেজের প্রেসিডেন্ট লিসা কোইকো সুবর্ণকে ‘আমাদের সময়ের আইনস্টাইন’ উপাধি দেন।”
মেলিসা: পদার্থবিজ্ঞানী হওয়ার জন্য তোমার কি বো টাই দরকার?
সুবর্ণ: না, পদার্থবিজ্ঞানী হওয়ার জন্য আপনার কোন বো টাইয়ের দরকার নেই। আপনার কেবল দরকার অধ্যবসায়, পরবর্তী স্যার আইজ্যাক নিউটন এবং অ্যালবার্ট আইনস্টাইন হওয়ার স্বপ্ন। কিন্তু আপনি যদি আমার মতো কোনও ফেন্সি লুকিং ফিজিসিস্ট হতে চান, তবে বো টাই দরকার।
মেলিসা: ডার্ক চকলেটের সঙ্গে কি ডার্ক ম্যাটারের কোন সম্পর্ক আছে?
সুবর্ণ: না, নিঃসন্দেহে কোনও সম্পর্ক নেই।
মেলিসা: একেবারেই না?
সুবর্ণ: না।
মেলিসা: ডার্ক ম্যাটার সমস্যা সমাধানের সময় তুমি কি ডার্ক চকলেট খাও?
সুবর্ণ: না, তবে চাইলে আমি দুটি একই সঙ্গে করতে পারি।
মেলিসা: তুমি কি কখনও কিছু গুরুত্বপূর্ণ জিনিস ভুলে যাও, যেমন গত বছর তুমি যে সবুজ সোয়েটারটা পরেছিলে তা কি মনে আছে? তুমি কি প্রায়ই মনে মনে বলে থাকো- কেন আমি সেই সবুজ সোয়েটারটা খুঁজে পাচ্ছি না?
সুবর্ণ: যতদুর মনে পড়ে আমি গত বছর সবুজ সোয়েটার পরিনি। বিডিনিউজ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests