Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউজার্সীতে আন্তর্জাতিক নারী দিবসে ৬৫ নারী-কে সন্মাননা প্রদান

অনলাইন ডেস্ক পঠিত: 81 বার

প্রকাশিত: March 12, 2020 | 12:36 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউজার্সীর পেটারসনে ব্যাপক আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। গত ৭ মার্চ শনিবার নিউজার্সীর ইভেন্ট ইউএসএ এন্টারটেইনমেন্টের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে নিউজার্সীর প্যাটারসনে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক নারী দিবস সন্মাননা পুরষ্কার-২০২০। প্যাটারসন পাবলিক স্কুল ২৭ এর অডিটরিয়ামে এ অনুষ্ঠানে নারী দিবস সন্মাননা পুরষ্কারের এটি ছিল তৃতীয় আসর। এ বছর শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান, শিল্পকলা, শান্তি, চিকিৎসা, টিভি নিউজ ও প্রোগ্রাম এ্যাংকরিং, উদ্যোক্তা, রাজনীতি বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখার জন্যে বাংলাদেশী সহ বিভিন্ন কমিউনিটির মোট ৬৫ জন নারী-কে এ সন্মাননা পুরষ্কারে ভূষিত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউজার্সী ষ্টেট-এর ডিস্ট্রিক্ট ৩৫-এর আইন প্রনেতা সিনেটর নেলি পো। বিশেষ অতিথি ছিলেন প্যাটারসন সিটি মেয়র আন্দ্রেঁ সায়াহ্, প্রসপেক্টপার্ক সিটি মেয়র মোহাম্মদ টি খায়রুল্লাহ্, প্রসপেক্ট পার্ক সিটি কাউন্সিল প্রেসিডেন্ট আলা মাতারি, প্যাটারসন সিটি কাউন্সিলওম্যান এ্যাট লার্জ লিলিসা মিমস্, কাউন্সিলওম্যান রবি কটন, কাউন্সিলম্যান আনন্দ শাহ, প্যাটারসন দ্বিতীয় ওয়ার্ডের সাবেক কাউন্সিলম্যান মোহাম্মদ আক্তারুজ্জামান প্রমুখ।

অতিথিরা পুরষ্কারের জন্য মনোনীত নারীদের হাতে সন্মাননা স্মারক ও নিউজার্সী ষ্টেট সিনেট থেকে ইস্যুকৃত সাইটেশন তুলে দেন। অনুষ্ঠানটির টাইটৈল স্পন্সর ছিল তাজ ডায়মন্ড জার্সি সিটি, অফিসিয়াল স্পন্সর সিল্ক সিটি প্ল্যাটারস, পাওয়ার স্পন্সর উৎসব ডট কম, বেঙ্গল ইন্স্যুরেন্স এজেন্সীজ, ফাহাদ সোলায়মান, আহসান হাবীব।

বহুজাতিক এ অনুষ্ঠানে বিভিন্ন কমিউনিটির উল্লেখযোগ্য শিল্পীদের পরিবেশনা ছিল অনবদ্য। বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় নাজু আখন্দ, হিউস্টন থেকে আগত লাবণী, নিউইয়র্কের রাহমি খান, নিউজার্সীর এম এ জুয়েল, নাহিদ বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত পরিবেশন করেন। বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করে তোলে। অনুষ্ঠানটি পরিচালনা করেন আজি আলম ও সোনিয়া সিরাজ। সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন ফারাহ হাসিন এনাম চৌধুরী।

অনুষ্ঠানে বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন যমুনা টেলিভিশনের শোবিজ অনুষ্ঠানের উপস্থাপিকা ও সংবাদ পাঠিকা সামিয়া জাহান মুনকে সেরা টিভি এ্যাংকর হিসেবে পদক ও সার্টিফিকেট দেয়া হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV