ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ ৩০ দিনের জন্যে বাতিল ঘোষণা প্রেসিডেন্ট ট্রাম্প’র
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ ৩০ দিনের জন্যে বাতিল ঘোষণা করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প এ ঘোষণা দিয়ে বলেন শুক্রবার মধ্যরাত থেকে তা কার্যকর হচ্ছে। স্বাস্থ্যখাতের শীর্ষ পরামর্শদাতাদের সঙ্গে আলাপ করেই এধরনের সিদ্ধান্ত তিনি নিয়েছেন। তবে ব্রিটেনে এ নিষেধাজ্ঞার বাইরে থাকছে। ট্রাম্প বলেন, করোনাভাইরাস মোকাবেলায় বিভিন্ন ধরনের পদক্ষেপের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নাগরিকদের মঙ্গলের দিকটি বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ইউরোপের সঙ্গে ভ্রমণ নিষেধাজ্ঞায় জলপথও যুক্ত করা হয়েছে। করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার কথা জানান ট্রাম্প। ইউরোপ থেকে বাণিজ্যিক জাহাজে পণ্য সম্ভার যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষেধ করলেও অন্যান্য ধরনের জিনিসও আলোচনা সাপেক্ষে যুক্তরাষ্ট্রে আসার পথটি খোলা রেখেছেন ট্রাম্প। একই সঙ্গে যে সব বিদেশি নাগরিক গত দুই সপ্তাহ ইউরোপে অবস্থান করেছেন এমন ব্যক্তিদেরও যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের স্থায়ী বৈধ নাগরিক এ আওতার বাইরে থাকবে। হোমল্যান্ড সিকিউরিটির প্রধান চাদ ওল্ফ বলেছেন যেসব মার্কিন নাগরিক ইউরোপ সফর শেষে দেশে ফিরবেন তাদের নির্দিষ্ট বিমানবন্দর ব্যবহার করতে হবে যাতে তারা বিশেষ স্বাস্থ্য পরীক্ষার আওতায় পড়েন।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








