Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে কমিউনিটি পার্টনারদের সাথে পুলিশ পেট্রোল চিফের মত বিনিময় (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 8 বার

প্রকাশিত: March 14, 2020 | 4:06 PM

https://www.facebook.com/USANewsNY/videos/3068130199864059/

https://www.facebook.com/USANewsNY/videos/938590506575368/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে পুলিশ কমিউনিটি পার্টনারদের সাথে এক মতবিনিময় সভায় কমিউনিটির নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের পেট্রোল চিফ ফাস্টো বি পিসারডো।

মতবিনিময় সভা থেকে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের পেট্রোল সার্ভিস ব্যুরো চিফ ফাস্টো বি পিসারডো বর্ণবৈষম্য হামলা, ছিনতাই, যেকোন অপরাধমূলক কার্যকলাপ বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করে কোন ক্রাইম ঘটার সঙ্গে সঙ্গেই ৯১১ এ কল করে পুলিশকে সুনির্দিষ্ট ঠিকানাসহ প্রকৃত ঘটনা জানানোরও পরামর্শ দেন। গত ১২ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যে ৭ টায় ব্রঙ্কসের একটি সেন্টার হলে এ গুরুত্বপূর্ণ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের ৪৩ পুলিশ প্রিসেনক্টের কমিউনিটি পার্টনার, স্টার্লিং-বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশন ও বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ গিয়াস উদ্দিন, কমিউনিটি পার্টনার, কমিউনিটি অ্যাফেয়ার্স অফিসার সহ পুলিশ পেট্রোল বরোর কর্মকর্তারা এ মতবিনিময় সভায় অংশ নেন।
মতবিনিময় সভায় কমিউনিটি পার্টনারবৃন্দ নিজ নিজ এলাকার বিভিন্ন ঘটনা তুলে ধরে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশি টহল বাড়ানো, পুলিশের ছদ্মবেশী নজরদারি জোরদার করা, ভিজিল্যান্স টিম গঠনসহ বিভিন্ন দাবি-দাওয়ার কথা বলেন। সভায় বর্ণবৈষম্য হামলাসহ ছিনতাই, সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি জোর দাবি জানান হয়।

সভায় কমিউনিটি পার্টনার আলহাজ গিয়াস উদ্দিন বলেন, ব্রঙ্কসে বাঙালীদের অন্যতম ব্যবসা কেন্দ্র স্টারলিং-বাংলাবাজার এলাকায় বাংলাদেশী কমিউনিটির সেবা-নিরাপত্তায় প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে পুলিশ ডিপার্টমেন্ট। তিনি এসময় ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় এক বাংলাদেশির মোবাইল ছিনতাইর ঘটনাসহ আরো বেশ ক’টি ঘটনার বিবরন তুলে ধরে বাংলাদেশী কমিউনিটির নিরাপত্তা বিধানে পুলিশকে আরো দায়িত্বশীল ভূমিকা পালনে তার পরামর্শ তুলে ধরেন। এসময় তিনি অভিযোগ করে বলেন, মোবাইল ছিনতাইর ওই ঘটনাটি পুলিশকে জানান হলেও পুলিশ যথাযথ ব্যবস্থা নেয়নি। এজন্য তিনি পেট্রোল চিফের হস্তক্ষেপ কামনা করেন।
সভায় নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের পেট্রোল চিফ ফাস্টো বি পিসারডো সিটি তথা কমিউনিটির কল্যাণে পুলিশ ডিপার্টমেন্টের গৃহীত বিভিন্ন কর্মকান্ডের তথ্য তুলে ধরে বলেন, পুলিশ ডিপার্টমেন্ট ব্রঙ্কসে জন নিরাপত্তাবিধানে বিশেষ ততপর রয়েছে। দায়িত্ব পালনে পুলিশের কোন প্রকার শৈতিল্যের সুযোগ নেই। পুলিশের দায়িত্ব পালন বিষয়ে তিনি বলেন, প্রত্যেক পুলিশের বডি ক্যামরায় সব কিছু মনিটরিংয়ের ব্যবস্থা বিদ্যমান রয়েছে। জন নিরাপত্তাবিধানে পুলিশের কোন প্রকার শৈথিল্য প্রমাণীত হলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। তিনি বলেন, যে কোন ক্রাইম ঘটার সঙ্গে সঙ্গে ৯১১ কল করে পুলিশকে সুনির্দিষ্ট ঠিকানাসহ প্রকৃত ঘটনা জানালেই পুলিশ তাৎক্ষণিক কার্যকর ব্যবস্থা নিতে সক্ষম হবে। তিনি জনসাধারণের নিরাপত্তার বিষয়কে গুরুত্ব দিয়ে নির্ভয়ে পুলিশের সাথে একযোগে কাজ করার জন্য কমিউনিটি পার্টনার ও নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন। পুলিশ কমিউনিটি পার্টনারদের ধন্যবাদ জানিয়ে জননিরাপত্তা, মানবাধিকার সুরক্ষাও হেইট ক্রাইম রোধকল্পে পুলিশের পক্ষ থেকে সম্ভাব্য সকল সহযোগিতার আশ্বাস প্রদান করা হয় সভা থেকে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV