Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের ক্যানসাস স্টেট ইয়ং ডেমক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট বাংলাদেশি রায়ান

অনলাইন ডেস্ক পঠিত: 140 বার

প্রকাশিত: March 14, 2020 | 4:57 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : প্রবাস প্রজন্মের মার্কিন রাজনীতিতে ধাবিত হবার ক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ক্যানসাস অঙ্গরাজ্যের রায়ান রেজা। এই রাজ্যের ইয়ং ডেমক্র্যাটিক পার্টির নির্বাচনে তিনি প্রেসিডেন্ট হিসেবে অধিষ্ঠিত হয়েছেন। গত ৭ মার্চ অনুষ্ঠিত হয় এই নির্বাচন।

এর আগে রায়ান রেজা এই পার্টির সেক্রেটারি এবং ভাইস প্রেসিডেন্ট ছিলেন। রায়ান রেজা নারায়নগঞ্জের সন্তান এবং সাড়ে ৩ দশকেরও অধিক সময়ের প্রবাসী এবং ফোবানার সাবেক চেয়ারম্যান রেহান রেজার পুত্র। ‘বিল্ডিং এ ব্রাইটার ফিউচার’ স্লোগানে উজ্জীবিত ক্যানসাস ইয়ং ডেমক্র্যাটিক পার্টি গঠিত হয়েছে ১৯৩৩ সালে। সান ফ্লাওয়ার রাজ্য হিসেবে পরিচিত ‘ক্যানসাস’র প্রগতিশীল চিন্তা-চেতনার যুব সমাজকে (১৩ থেকে ৩৫ বছর বয়েসী) যুক্তরাষ্ট্রের এগিয়ে চলার ক্ষেত্রে আরো জোরালোভাবে সম্পৃক্ত করার অভিপ্রায়ে এই সংগঠন ডেমক্র্যাটিক পার্টির যুব ফ্রন্ট হিসেবে মাঠে রয়েছে। ক্যানসাসের বিভিন্ন ইউনিভার্সিটি ও কলেজের ছাত্র-ছাত্রীরাই মূলত: এর সাথে জড়িত।

ক্যানসাস স্টেট ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞানে দ্বিতীয় বর্ষের ছাত্র রায়ান রেজা হলেন প্রথম এশিয়ান-আমেরিকান প্রেসিডেন্ট এবং তার বাবা রেহান রেজা বর্তমানে ক্যানসাস স্টেট এশিয়ান-আমেরিকান প্যাসিফিক আইল্যান্ডার্স ককাসের চেয়ারম্যান। অর্থাৎ বাবার পথেই মার্কিন রাজনীতিতে অগ্রসর হচ্ছেন রায়ান। 

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর রায়ান বলেছেন, আসছে নভেম্বরের নির্বাচনের গুরুত্ব অপরিসীম। এই নির্বাচনের মধ্য দিয়ে এমন নেতৃত্ব বাছাই করতে হবে যারা যুক্তরাষ্ট্রকে সঠিক ট্র্যাকে ফিরিয়ে আনতে সক্ষম হবেন। ক্যানসাসের যুব সমাজ সেভাবেই সংগঠিত রয়েছে এবং আমরা আমেরিকার নীতি-নৈতিকতার পরিপূরক মন্ত্রে উজ্জীবিতদের জয়ী করতে বদ্ধ পরিকর। 

এই কমিটিতে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট, সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং ট্রেজারার ছাড়াও রয়েছেন ৪ বোর্ড মেম্বার। এই ইয়ং ডেমক্র্যাটিক পার্টির চ্যাপ্টার রয়েছে ২১টি। মোট সদস্য ১০০০। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV