করোনার কারণে যুক্তরাষ্ট্রে মুজিববর্ষের অধিকাংশ কর্মসূচিই স্থগিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস, নিউইয়র্ক : করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রে মুজিববর্ষের অধিকাংশ কর্মসূচিই স্থগিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রে জরুরী অবস্থা জারির পরিপ্রেক্ষিতে এসব অনুষ্ঠান স্থগিত করা হয়। এর মধ্যে নিউইয়র্ক স্টেটের রাজধানী আলবেনীতে বাংলাদেশের ৪৯ তম স্বাধীনতা দিবস হিসেবে “বাংলাদেশ ডে” অনুষ্ঠান, যুক্তরাষ্ট্রে সর্বজনীন বঙ্গবন্ধু শেখ মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির বিশ্বখ্যাত নিউইয়র্ক সিটির ইউনিয়ন স্কোয়ারে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান, জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজার অনুষ্ঠান, দুদিনবাপী বঙ্গবন্ধু বাংলাদেশ সম্মেলন, মুক্তধারা ফাউন্ডেশন, উদীচী, ব্রুকলীন মুজিব শতবর্ষ উদযাপন কমিটি সহ আরো কয়েকটি সংগঠনের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। তবে জাতিসংঘে বাংলাদেশ মিশন এবং নিউইয়র্কে বাংলাদেশ কন্স্যুলেটের অনুষ্ঠান সীমিত আকারে করা হবে বলে সর্বশেষ সংবাদে জানা গেছে।
ওয়াশিংটন ডিসি, নিউজার্সি, ফ্লোরিডা, জর্জিয়া, ক্যালিফোর্নিয়া, বস্টন, পেনসিলভেনিয়াসহ বিভিন্ন স্থানে মুজিববর্ষ উপলক্ষে সকল আয়োজন সীমিত আকারে করার সংবাদ পাওয়া গেছে।
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








