বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে নিউইয়র্ক স্টেট সিনেটে বিশেষ রেজ্যুলেশন পাস
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশের জাতির পিতা বঙ্গন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে নিউইয়র্ক স্টেট সিনেটে বিশেষ রেজ্যুলেশন পাশ হয়েছে। নিউইয়র্কের কুইন্স থেকে নির্বাচিত স্টেট সিনেটর জন সি. ল্যু নিউইয়র্ক স্টেট সিনেটে এই রেজ্যুলেশন (৩০২) উপস্থাপন করেন। গত ১০ মার্চ এই বিশেষ রেজ্যুলেশন পাশ হয়।

মুক্তধারা ফাউন্ডেশনের আবেদনে নিউইয়র্ক স্টেট যে স্মারক রেজ্যুলেশন পাশ করে তাতে উল্লেখ করা হয় যে, নিউইয়র্ক স্টেটের সাংস্কৃতিক ঐতিহ্যে বাংলাদেশীরা বহুজাতিক যে অবদান রেখে চলেছে তারই স্বীকৃতি হচ্ছে এই স্মারক। এছাড়াও, জাতির পিতা বঙ্গন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত চতুর্থ শিশু – কিশোর মেলা ২০২০ উপলক্ষে নিউইয়র্ক স্টেট সিনেটে গত মঙ্গলবার একটি বিশেষ স্মারক রেজ্যুলেশন পাশ হয়েছে। কুইন্স থেকে নির্বাচিত স্টেট সিনেটর জন সি. ল্যু এই রেজ্যুলেশনের প্রণেতা। তিনি মুক্তধারা ফাউন্ডেশনের (নিউইর্য়ক) সিইও বিশ্বজিত সাহার হাতে এই রেজ্যুলেশনের কপি হস্তান্তর করেন। স্মারক রেজ্যুলেশনে বলা হয়, নিউইর্য়ক স্টেটের সাংস্কৃতিক ঐতিহ্যে বাংলাদেশীরা বহুমাত্রিক যে অবদান রেখে চলেছে তারই স্বীকৃতি স্বরূপ এই স্মারক পাশ হয়েছে। তবে স্মারক রেজ্যুলেশন পাশের পর করোনা ভাইরাসজনিত উদ্ভুত পরিস্থিতিতে শিশু – কিশোর উৎসব স্থগিত ঘোষণা করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী । এদিন থেকে শুরু হবে মুজিব বর্ষ।
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং