করোনাভাইরাসের কারণে নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন অনুষ্ঠান স্থগিত
ইউএসএনিউজঅনলাইন.কম : করোনাভাইরাসের কারণে নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে আগামী ২৬ মার্চ বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য ‘বাংলাদেশ ডে’ উদযাপন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। উদযাপন কমিটির আহ্বায়ক আবদুল হাসিম হাসনু এবং সদস্য সচিব মো. শামিম মিয়া ইউএসএনিউজঅনলাইন.কমকে এ তথ্য জানান।
নিউইয়র্ক স্টেটের রাজধানী আলবেনীতে বাংলাদেশের ৪৯ তম স্বাধীনতা দিবস হিসেবে নবম বারের মতো “বাংলাদেশ ডে” উদযাপিত হওয়ার কথা ছিল আগামী ২৬ মার্চ।
উদযাপন কমিটির আহ্বায়ক আবদুল হাসিম হাসনু এবং সদস্য সচিব মো. শামিম মিয়া ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন অনুষ্ঠানের তারিখ পরবর্তীতে জানান হবে।
উল্লেখ্য, নিউইয়র্ক স্টেট সিনেটে ঐতিহাসিক বাংলাদেশ ডে বিলটি পাশ হয় বিগত ২০১২ সালের ২৪ মার্চ। নিউইয়র্ক স্টেট সিনেটে ততকালীন সিনেটর রুবিন ডিয়াজ (বর্তমান কাউন্সিলম্যান) বাংলাদেশ ডে বিলটি উত্থাপন করেন। বিলের আলোকে সিনেটর রুবিন ডিয়াজ সিনেটে বাংলাদেশের স্বাধীনতার বিবরণ তুলে ধরেন। তিনি ১৯৭১ সালের মার্চে অপারেশন সার্চ লাইটের নামে গণহত্যা, মুক্তিযুদ্ধের নয় মাসে বাংলাদেশীদের আত্মত্যাগ এবং পাকিস্তানী বাহিনীর হাতে বাংলাদেশী মা-বোনদের সম্ভ্রমহানির কথা সবিস্তারে তুলে ধরেন। সেদিন এই ঐতিহাসিক বিলটি সর্বসম্মতভাবে সিনেটে পাশ হয়। সে থেকে প্রতি বছর দিবসটি উদযাপিত হয়ে আসছে।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests