ফেসবুকে পোস্ট করলেই ছবি ভিডিও চলে যাবে গুগলে!
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস : ফেসবুক আয়ারল্যান্ড, ইউরোপ, লাতিন আমেরিকা ও আফ্রিকার বিভিন্ন দেশে বসবাসকারীদের জন্য নিজেদের ডাটা পোর্টেবিলিটি টুল চালু করেছে। টুলটি কাজে লাগিয়ে ফেসবুকে বিনিময় করা নিজেদের ছবি বা ভিডিও চাইলে গুগল ফটোজেও পাঠানো যাবে। ফলে আলাদা করে গুগলের ছবি বিনিময় ও অনলাইন স্টোরেজ সেবাটিতে প্রবেশ করতে হবে না। ফেসবুকের সেটিংস থেকে transfer a copy of your photos and videos অপশনে ক্লিক করলেই স্বয়ংক্রিয়ভাবে সাইটটিতে বিনিময় করা ছবি বা ভিডিওগুলো জমা হবে গুগল ফটোজে। সব কিছু ঠিক থাকলে শিগগিরই ব্যবহারকারীদের জন্য টুলটি উন্মুক্ত করা হবে। ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন সেবার সঙ্গে তথ্য বিনিময়ের সুযোগ দিতেই এ উদ্যোগ। জুম বাংলা ডটকম
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








