Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বঙ্গবন্ধুর শততম জন্ম বার্ষিকী উদযাপন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের

অনলাইন ডেস্ক পঠিত: 149 বার

প্রকাশিত: March 17, 2020 | 12:47 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস, নিউইয়র্ক : করোনাভাইরাসে আক্রান্ত বিশ্বের রাজধানী নিউইয়র্কের মিনি বাংলাদেশ জ্যাকসন হাইটসের একটি পার্টি সেন্টারে গত সোমবার ১৬ই মার্চ সন্ধ্যায় ঢাকার ১৭ই মার্চের অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত করে (স্থানীয় আইন অনুযায়ী ১০ জনের বেশি এক জায়গায় একত্র হতে না পারার বাধ্যবাদকতার মধ্যেও স্বল্প পরিসরে) উদযাপিত হলো স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী। যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. সিদ্দিকুর রহমান। বঙ্গবন্ধুর রূহের মাগফেরাত, যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের করোনাভাইরাক্রান্ত মানবতার রোগমুক্তি ও অস্বচ্ছলতা কাটিয়ে উঠার জন্য অনুষ্ঠানে বিশেষ মোনাজাত পরিচালনা করেন যুক্তরাষ্ট্র তরীকত ফেডারেশনের সাধারণ সম্পাদক ও নিউইয়র্কের স্বনামধন্য ইমাম কাজী কায়্যূম। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামাদ আজাদ ছিলেন অনুষ্ঠানটির পরিচালক। অনুষ্ঠানে শতবার্ষিকীর কেক কেটে উপস্থিত সবাইকে পরিবেশন করা হয়।

ভাইরাস সতর্কতা চর্চা অব্যাহত রাখতে অনুষ্ঠানে দুষ্প্রাপ্য হ্যান্ড সেনিটাইজার বিতরণ করেন ড. সিদ্দিক পত্নী শাহানারা রহমান। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর কপিও অনুষ্ঠানে বিতরণ করা হয়। উল্লেখ্য যে, বাংলাদেশ সহ পুরো বিশ্বে ১লা মার্চ ২০২০ থেকে ১লা মার্চ ২০২১ পর্যন্ত পুরো বৎসর ব্যাপী জন্মশত বার্ষিকী পালনের শুভ সূচনা ও উদ্ভোধনী অনুষ্ঠানটি একই ভাবে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে গত ১লা মার্চ যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ও অংগ সংগঠনগুলো সহ নিউইয়র্কে পালিত হয়। এদিকে করোনাভাইরাসে আক্রান্ত নিউইয়র্কের জনজীবনে দুর্গতি নেমে আসার দরুণ দশ জনের বেশি জমায়েত হয়ে কোনই অনুষ্ঠান করা যাবেনা বলে নিউইয়র্ক নগর প্রসাশনের এই নিয়মের কারনে অংগ সংগঠনগুলোর অনেক নেতাই প্রবল ইচ্ছা থাকার পরও উক্ত অনুষ্ঠানে যোগদান করতে পারেননি বলে দু:খ প্রকাশ করেছেন। নিউইয়র্ক ষ্টেট আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক শাহীন আজমল তাদের মধ্যে অন্যতম। প্রেস বিজ্ঞপ্তি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV