Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

করোনাভাইরাস আতঙ্কে ওহাইওতে প্রাইমারি নির্বাচন স্থগিত

অনলাইন ডেস্ক পঠিত: 198 বার

প্রকাশিত: March 17, 2020 | 1:26 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস : করোনাভাইরাস আতঙ্কে যুক্তরাষ্ট্রের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বিনোদনের ভেন্যুগুলো বন্ধ করে দেয়া হয়েছে। চালু রাখা হয়েছে জরুরি সেবা। করোনা ভাইরাসকে ‘চাইনিজ ভাইরাস’ আখ্যায়িত করে টুইট করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি করোনাভাইরাস প্রতিরোধে কংগ্রেসের কাছে অর্থ চেয়ে টুইট করেছেন। উদ্ভূত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যে আজ মঙ্গলবার অনুষ্ঠেয় ডেমোক্রেট প্রাইমারি নির্বাচন স্থগিত করা হয়েছে। এই নির্বাচন বন্ধ রাখার বিরুদ্ধে রায় দিয়েছিলেন একজন বিচারক। কিন্তু রাজ্য গভর্নর মাইক ডিওয়াইন টুইটারে বলেছেন, জনস্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই নির্বাচন স্থগিত করা হয়েছে। তিনি আরো বলেন, ব্যতিক্রমধর্মী এই পরিস্থিতির মধ্যে মঙ্গলবারে অনুষ্ঠেয় প্রাইমারি নির্বাচন করা সম্ভব নয়। সাংবিধানিক অধিকার চর্চা ও স্বাস্থ্যের মধ্যে একটিকে বেছে নিতে বাধ্য করা উচিত নয় তাদের। 

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV