Tuesday, 9 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

করোনাভাইরাস আতঙ্কে আটলান্টিক সিটির ক্যাসিনো বন্ধ ঘোষনা

অনলাইন ডেস্ক পঠিত: 106 বার

প্রকাশিত: March 17, 2020 | 12:04 PM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী : করোনা ভাইরাস এর বিস্তার ঠেকাতে নিউজারসি রাজ্যের আটলানটিক সিটির সব ক্যাসিনো বন্ধের সিদ্ধান্ত নিয়েছে নিউজারসি রাজ্য সরকার। নিউজারসি রাজ্যের গভর্নর ফিল মারফির নির্দেশ অনুযায়ী ষোল মার্চ , সোমবার রাত আটটা থেকে (স্হানীয় সময়) আটলান্টিক সিটির নয়টি ক্যাসিনোর সবগুলো বন্ধ হওয়ার এই সিদ্ধানত কার্যকর হয়েছে। ক্যাসিনোগুলো বন্ধ হয়ে যাওয়ায় এসব ক্যাসিনোতে কর্মরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী এখন স্বস্তির নি:শ্বাস ফেলছে। কেননা ক্যাসিনোগুলোতে সব ধরনের লোকজনের অবাধে আসা যাওয়ার কারনে বিগত কয়েকদিন ধরে প্রবাসী বাংলাদেশীদের অনেকেই করোনা ভাইরাস সংক্রমনের ভয়ে আতংকগ্রস্ত ছিলেন।

আটলান্টিক সিটির হ্যারাস ক্যাসিনোতে চাকরি করেন প্রবাসী বাংলাদেশী কাজল সরকার।ক্যাসিনো বন্ধের সিদ্ধানতে তিনি তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আটলান্টিক সিটির ক্যাসিনোগুলো বন্ধ হওয়ায় আমি খুব খুশি। কেননা আমি গত ক’দিন ধরে করোনা ভাইরাস এর সংক্রমন এর ব্যাপারে খুব আতংকগ্রস্ত ছিলাম।এখন কিছুটা হলেও হাঁফ ছেড়ে বেঁচেছি।আমি গভর্নর ফিল মারফি সহ সংশ্লিষ্ট কতৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি । প্রবাসী বাংলাদেশী রওশনউদদীন চাকরি করেন ট্রপিকানা ক্যাসিনোতে। তিনি দীর্ঘশ্বাস ফেলে বলেন,আল্লাহর কাছে হাজার শোকর যে ক্যাসিনোগুলো

বন্ধ হলো। করোনা ভাইরাস এর সংক্রমনের ভয়ে গত কয়েকদিন বেশ আতংকে ছিলাম।এখন অন্তত বাসায় নিরাপদে থাকতে পারবো। গভর্নর ফিল মারফিকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খান আটলান্টিক সিটির ক্যাসিনোগুলো বন্ধের সংবাদে সন্তোষ প্রকাশ করে বলেন, এটি একটি সময়োপযোগী সিদ্ধানত। এর ফলে ক্যাসিনোগুলোতে কর্মরত প্রবাসী বাংলাদেশীরা নিরাপদে তাদের বাসগৃহে অবস্হান করতে পারবেন,করোনা ভাইরাস এর সংক্রমন এর হাত থেকে নিজেদের রক্ষা করতে পারবেন। ক্যাসিনো বন্ধের সময়োপযোগী এই সিদ্ধান্তের জন্য তিনি গভর্নর ফিল মারফি সহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বলেন, ক্যাসিনো বন্ধের সিদ্ধান্ত ক্যাসিনোগুলোতে কর্মরত প্রবাসী বাংলাদেশীদের জন্য একটি ভালো সিদ্ধানত।তারা ক্যাসিনো বন্ধকালীন সময়ে নিজ গৃহে নিরাপদে থাকতে পারবেন।এজন্য আমি নিউজারসি রাজ্যের গভর্নর ফিল মারফিকে ধন্যবাদ জানাচ্ছি।সাথে সাথে আমি উদ্বিগ্ন যেসব প্রবাসী বাংলাদেশী ট্যাক্সি ক্যাব ,ঊবার,জিটনি ইত্যাদি চালিয়ে জীবিকা নির্বাহ করেন তাদের জন্য। কারন ক্যাসিনোগুলো দীর্ঘদিন বন্ধ থাকলে তাদের জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়বে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রবাসী বাংলাদেশী ক্যাবি চালক বলেন , দীর্ঘদিন ক্যাসিনোগুলো বন্ধ থাকলে আমাদের জীবিকা নির্বাহ খুব কঠিন হয়ে পড়বে। উল্লেখ্য আটলান্টিক সিটিতে পনচমবারের মতো ক্যাসিনো বন্ধের ঘটনা ঘটলো। এর আগে ১৯৮৫ সালে হ্যারিকেন গ্লোরিয়া,২০১১ সালে হ্যারিকেন আইরিন, ২০১২ সালে হ্যারিকেন স্যান্ডির কারনে এবং ২০০৬ সালে নিউজারসি রাজ্য সরকার এর শাটডাউন এর কারনে ক্যাসিনোগুলো বন্ধ হয়েছিল।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV