বাংলাদেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীসহ বিশিষ্টজনদের পোস্ট কার্ড প্রেরণের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র পোস্টাল ডিপার্টমেন্টের বঙ্গবন্ধু স্মারক ডাকচিহ্ন চালু
ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশের প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পীকার শিরীন শারমিন চৌধুরী, সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, ডাক মন্ত্রী মোস্তফা জব্বার, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দীন, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা, নিউইয়র্কস্থ কনসাল জোরেল সাদিয়া ফয়জুন্নেসাসহ বিশিষ্টজনদের পোস্টাল কার্ড প্রেরণের মধ্য দিয়ে বঙ্গবন্ধু স্মারক ডাকচিহ্ন প্রকাশিত হয়।

মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে সকাল ১১টায় নিউইয়র্কে জ্যাকসন হাইটস পোস্ট অফিসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শুরু হয় এই কর্মসূচি।

মুক্তধারা ফাউন্ডেশনের আবেদনে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও ‘মুজিববর্ষে’র তাৎপর্য অনুধাবন করে আজ ১৭ মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের পোস্টাল বিভাগ (ইউএসপিএস) বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ডাকচিহ্ন প্রকাশ করে। নিউইয়র্কর কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা ভিডিও ফোন কলের মাধ্যমে নিউইয়র্কের বাংলাদেশি-আমেরিকান অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটস পোস্ট অফিসে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত সীল মোহর প্রকাশের উদ্বোধন করেন। এসময় তিনি যুক্তরাষ্ট্র পোস্টাল বিভাগ ও মুক্তধারা ফাউন্ডেশনকে এ মহতী উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা তাঁর বক্তব্যে আজকের দিনটিকে একটি ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ হিসেবে অভিহিত করেন।

এরপর জ্যাকসন হাইটস পোস্ট অফিসের সুপারভাইজার ফাতিমা সালাজার তাঁর বক্তব্যে বলেন, কমিউনিটির সেবা প্রদান করতে পেরে তাঁরা গৌরবান্বিত। করোনা ভইরাসকে উপেক্ষা করে মুক্তধারা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী বিশ্বজিত সাহা, ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক ফাহিম রেজা নূর, এনআরবি গ্লোবাল ইন্ক এর নির্বাহী শেখ সাজ্জাদ, দৈনিক ইত্তেফাক ও সাপ্তাহিক বাঙালি পত্রিকার বিশেষ সংবাদদাতা শহীদুল ইসলাম ও ডাক টিকেট সংগ্রাহক মুজাহিদুল ইসলামসহ কয়েকজন বাংলাদেশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসার বক্তব্যের পরে ভিডিও কনফারেন্সে নিজউজার্সী থেকে একুশে পুরস্কারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ড. নূরুন নবী ও ফিলাডেলফিয়া থেকে নিউইয়র্ক বইমেলার ২০২০ সালের আহ্বায়ক ডা. জিয়াউদ্দীন আহমেদ একাত্মতা ঘোষণা করে বঙ্গবন্ধুর পতি শ্রদ্ধা নিবেদন করেন। উল্লেখ্য, আগামী ১৬ এপ্রিল পর্যন্ত জ্যাকসন হাইটস ইউএস পিএস পোস্ট অফিস থেকে বঙ্গবন্ধু স্মারক ডাকচিহ্ন সংগ্রহ করা যাবে বলে পোস্ট অফিস সূত্রে জানা যায়। উল্লেখ্য, মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে এই দিবস উপলক্ষে একটি পোস্ট কার্ড প্রকাশ করা হয় যা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ইউএসপিএস এর মাধ্যমে প্রেরণ করা হয়।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests