নিউইয়র্কে করোনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বিনামূল্যে খাবার বিতরণ ডা. ফেরদৌস খন্দকারের
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস, নিউইয়র্ক : বিশ্বজুড়ে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ। নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস ক্রমশ মারাত্মক আকারে ছড়িয়ে পড়ছে। ভয়াবহ আকারে ছড়িয়ে পড়া এ করোনাভাইরাসে নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ। বাড়ছে আক্রান্ত এবং মৃত্যুর হার।
করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে বিনামূল্যে খাবার বিতরণের ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নিউইয়র্কের খ্যাতিমান চিকিৎসক ডা. ফেরদৌস খন্দকার। মঙ্গলবার বিকালে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে তার কার্যালয়ের সামনে বয়স্কদের মধ্যে খাবার বিতরণ করা হয়। খাবার মধ্যে রয়েছে চাল, চাল, বিস্কুট, পাউরুটিসহ বিভিন্ন শুকনো খাবার। এরপরের পর্যায়ে শিশু ও অন্যান্যদের মধ্যেও খাবার বিতরণ করা হবে বলে জানান ডা. ফেরদৌস খন্দকার।
খাদ্য বিতরণের সময় ডা. ফেরদৌস খন্দকার বলেন, মানুষের পাশে দাঁড়ানোর জন্যে এটাই উপযুক্ত সময়। চলুন আমরা একে অপরের পাশে দাঁড়াই। বিশেষ করে যারা সামর্থ্যবান তাদের উচিত অন্যদের সেবা করার সুযোগ নেয়া।
খ্যাতিমান এই চিকিৎসক বলেন, এমন কিছু মানুষ রয়েছেন, যারা দু:সময়ে মুনাফা লুটে নেয়ার জন্যে দাম বাড়িয়ে দিয়েছেন। কিন্তু এটা মোটেও উচিত নয়। যে ভাইরাসের কারণে এই অবস্থা তৈরি হয়েছে, তাতে কিন্তু যে কেউ আক্রান্ত হতে পারেন। ফলে সবারই উচিত বিষয়টি মাথায় রাখা।
ডা. ফেরদৌস খন্দকার জানান, প্রথম পর্যায়ে বয়স্কদের মধ্যে খাবার বিতরণ করা হলেও, পর্যায়ক্রমে শিশুসহ সবাইকে সাধ্য অনুযায়ী খাবার বিতরণ করা হবে। একই সাথে যারা অনেক বয়স্ক এবং যাদের হয়ে এই খাবার সংগ্রহ করার কেউ নেই খোঁজ পেলে অবশ্যই সেখানে গিয়ে পৌঁছে দেয়া হবে বলেও উল্লেখ করেন এই মেসিডিন বিশেষজ্ঞ।
তিনি বলেন, চিকিৎসা দেয়ার পাশাপাশি, মানুষের পাশে দাঁড়ানোর তাগিদ থেকেই এমন উদ্যোগ নেয়া হয়েছে। এর আগে হ্যান্ড স্যানিটাইজার, করোনা কিটসহ বিভিন্ন জিনিস বিতরণ করা হয়েছে। এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








