Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে ইনকাম ট্যাক্স ফাইলিং : করোনাভাইরাসের কারণে ট্যাক্স পরিশোধের সময়সীমা ৯০ দিন বর্ধিত করা হয়েছে

অনলাইন ডেস্ক পঠিত: 18 বার

প্রকাশিত: March 18, 2020 | 3:37 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রে গত ২৭ জানুয়ারী সোমবার থেকে শুরু হওয়া ইনকাম ট্যাক্স রিটার্নে ট্যাক্স পরিশোধের সময়সীমা ৯০ দিন বর্ধিত করা হয়েছে। ২০১৯ ট্যাক্স বছরের ইনকাম ট্যাক্স রিটার্ন (Individule) কোনো জরিমানা ছাড়া আগামী ১৫ এপ্রিল বুধবার পর্যন্ত করার সময় সীমা নির্ধারিত ছিল। যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের বর্তমান ভয়াবহ পরিস্থিতিতে স্টেট অব ইমার্জেন্সীর প্রেক্ষিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্যাক্স পরিশোধের সময়সীমা ৯০ দিন বর্ধিত করার ঘোষণা দেন।

নিউইয়র্কের কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস’র প্রেসিডেন্ট অ্যান্ড সিইও এবং আইআরএস লাইসেন্সড প্রেক্টিশনার, এনরোলমেন্ট এজেন্ট মোহাম্মদ হাসেম এসংক্রান্ত ফেডারেল নির্দেশনা এবং আইআরএস (ইন্টারনাল রেভিনিউ সার্ভিস) বিধি-বিধান উদ্ধৃত করে ইউএসএনিউজঅনলাইন.কমকে আরো জানান, গত ২৭ জানুয়ারী সোমবার থেকে শুরু হওয়া ২০১৯ ট্যাক্স বছরের ইনকাম ট্যাক্স রিটার্ন (Individule) কোনো জরিমানা ছাড়া আগামী ১৫ এপ্রিল বুধবার পর্যন্ত করার কথা রয়েছে। তবে নির্দিষ্ট সময়ে ট্যাক্স রিটার্ন না করতে পারলে সময় বর্ধিত করার আবেদনের মাধ্যমে ৬ মাসের অটোমেটিক বর্ধিত সময় পাওয়া যায়। এক্ষেত্রে জরিমানা এড়াতে ১৫ এপ্রিলের মধ্যে পাওনা ট্যাক্স পরিশোধের বাধ্যবাধকতা ছিল। কিন্তু যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের বর্তমান ভয়াবহ পরিস্থিতিতে স্টেট অব ইমার্জেন্সী ঘোষণা করা হয়। সার্বিক অবস্থা বিবেচনা করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্যাক্স পরিশোধের সময়সীমা ৯০ দিন বর্ধিত করার ঘোষণা দেন। ফেডারেল নির্দেশনায় পাওনা ট্যাক্স পরিশোধের এ সময়সীমা ১৫ এপ্রিল থেকে ৯০ দিন বর্ধিত করা হয়। ট্যাক্স ফাইলিংয়ের জন্য সময় বর্ধিত আবেদন অবশ্য ইলেকট্রনিক্যাল বা পেপার মাধ্যমে করা যায়। তবে নির্ধারিত চক্রবৃদ্ধি হারে জরিমানা প্রদান করে সারা বছরই ট্যাক্স ফাইল করার সুযোগ থাকে।
ফেডারেল নির্দেশনার বরাত দিয়ে এনরোলমেন্ট এজেন্ট মোহাম্মদ হাসেম ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, চলতি ইনকাম ট্যাক্স রিটার্নে ট্যাক্স পরিশোধের ৯০ দিন বর্ধিত সময়সীমার মধ্যে ইনডিভিজুল ইনকাম ট্যাক্স সর্বোচ্চ ১ মিলিয়ন ডলার এবং বিজনেস ইনকাম ট্যাক্স সর্বোচ্চ ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পরিশোধ করা যাবে।
এবিষয়ে আরো বিস্তারিত জানতে যোগাযোগের অনুরোধ জানিয়েছে মোহাম্মদ হাসেম, আইআরএস লাইসেন্সড প্রেক্টিশনার, আইআরএস এনরোলমেন্ট এজেন্ট, আইআরএস সার্টিফাইয়িং একস্পেটেন্স এজেন্ট, এমবিএ ইন একাউন্টিং, ফোন: ৭১৮-২০৫-৬০৪০, ৭১৮-২০৫-৬০১০ এবং ৯১৭-৮২১-৪৮৯৭।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV