নিউইয়র্কের প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি ভাইরাস মুক্ত, সুস্থ!
তোফাজ্জল লিটন : নিউইয়র্কের প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি ভাইরাস মুক্ত হয়েছেন। বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে প্রথম রোগীর রোগ মুক্তির খবর দেন নিউইয়র্ক রাজ্যের গভর্ণর এন্ড্র কুওমো।
কুওমো বলেন, নিউইয়র্কের প্রথম করোনভাইরাসে আক্রান্ত নারী বাড়িতে থেকে প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে ভাইরাস মুক্ত হয়েছেন। এটা আমাদের জন্য অনেক আশার খবর।
গভর্ণর কওমো সেই নারীর প্রসংশা করে বলেন, তিনি একজন স্বাস্থকর্মী হিবেসে জানতেন কিভাবে নিজেকে সবার চেয়ে পৃথক হরে রাখতে হয় ভাইরাস আক্রান্তের সময়। এজন্য তিনি নিজে সচেতন ভাবে কোনো গণপরিবহন ব্যবহার না করে নিজের গাড়ীতে করে বাড়ি ফিরেছিলেন। নিজের বাড়িতে তিনি নিজেকে সঙ্গরোধ করে রেখেছিলেন।
সেই ৩৯ বছর বয়সী নারী ফেব্রুয়ারিতে ইরান থেকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্বামীকে নিয়ে ফিরে এসেছিলেন ম্যানহাটনে। সে স্বাস্থ্যসেবা কর্মী কোনো হাসপাতালে ভর্তি না হয়ে জনবিচ্ছিন্ন হয়ে নিজের বাড়িতে অবস্থান করে সুস্থ হয়েছেন।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests