টাইম টেলিভিশন’র অন্যতম পরিচালক সৈয়দ ইলিয়াস খসরু’র জন্য দোয়া কামনা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস, নিউইয়র্ক : টাইম টেলিভিশন-এর অন্যতম পরিচালক এবং নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সৈয়দ ইলিয়াস-এর আশু সুস্থতায় সবার দোয়া কামনা করা হয়েছে। তিনি গত ৯ মার্চ সোমবার থেকে অসুস্থ হয়ে বর্তমানে ম্যানহাটানের কর্নেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি ডায়াবেটিস, কিডনী, উচ্চ রক্তচাপ এবং ঠান্ডা জনিত রোগে ভুগছেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। খবর ইউএনএ’র।
প্রেসক্লাবের সভাপতি ডা. ওয়াজেদ এ খান ও সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম অসুস্থ সৈয়দ ইলিয়াস খসরুর আশু সুস্থতা কামনা এবং তার জন্য প্রবাসীদের দোয়া কামনা করেছেন।
তার দ্রুত সুস্থতা কামনায় বাংলা পত্রিকা ও টাইম টেলিভিশন পরিবারের পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশী সহ সকল দেশবাসীর দোয়া কামনা করা হয়েছে। বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টেলিভিশন-এর সিইও আবু তাহের এক বার্তায় সৈয়দ ইলিয়াস খসরু’র সুস্থতায় সবার দোয়া কামনা করেছেন।
এছাড়াও তার পরিবারের পক্ষ থেকে সৈয়দ ইলিয়াস খসরুর সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে এবং যারা ইতিমধ্যেই তার ব্যাপারে খোঁজ খবর নিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








