Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

মিশিগানে করোনা-ভিকটিমদের মাঝে বিনামূল্যে খাদ্য বিতরণ

অনলাইন ডেস্ক পঠিত: 122 বার

প্রকাশিত: March 18, 2020 | 10:11 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস, নিউইয়র্ক : করোনার তান্ডবে যুক্তরাষ্ট্রে অনেক ব্যবসায়ী চাল-ডাল-তেল-নুনসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিলেও মিশিগানের বাংলাদেশী মালিকানাধীন একটি গ্রোসারি স্টোর থেকে বিনামূল্যে প্রয়োজনীয় খাদ্য-সামগ্রি বিতরণ করা হয়। উল্লেখ্য, মিশিগান রাজ্যের গভর্নরও করোনা পরিস্থিতি স্থিতিশীল না থাকার কারণে এই রাজ্যে জরুরী অবস্থা জারী করেছেন। এরপর বিভিন্ন দোকানে নিত্য প্রয়োজনীয় তৈজসপত্রের যোগান স্বল্পতা দেখা দেয়। বিভিন্ন গ্রোসারীতে খাদ্য-পণ্যের স্বল্পতা থাকায় প্রবাসী বাঙালিদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এখানকার ওয়ারেন সিটির “দেশী ফ্রুট মার্কেট” এর স্বত্বাধিকারীরা।

গত রোববার ১৫ মার্চ বিকাল ৫.০০ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই ফ্রুট মার্কেটে আগত সকলকে বিনামূল্যে চাল ও তেল প্রদান করা হয়। সেখানে গিয়ে দেখা যায় মানুষজন লাইনে দাড়িয়ে চাল ও তেল সংগ্রহ করছেন। অপর গ্রোসারীগুলোতে দেখা যায়, চাল, ডাল, তেল, পেয়াজ, রসুন, আদা সহ পরিষ্কার পরিচ্ছন্ন থাকার হ্যান্ড সেনিটাইজার, হ্যান্ড ওয়াস সোপ, টিস্যু পেপার একেবারে নাই বললেই চলে। দোকান মালিকদের জিজ্ঞেস করলে বলেন, যখনই জরুরী অবস্থার ঘোষণা আসে তখনই আমাদের কমিউনিটি সহ বিভিন্ন কমিউনিটির মানুষ আসছে অধিক পরিমাণ জিনিষ ক্রয়ের জন্য। আমরাও যথারীতি দেয়ার চেষ্টা করেছি। সেখানেই বাধে আসল বিপত্তি! এ সুযোগে প্রায় সকল গ্রোসারিসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রির দাম বাড়ানো হয়েছে। একদিকে করোনা ভাইরাস আতংক, আরেকদিকে হঠাৎ করে মূল্যবৃদ্ধির ঘটনায় স্বল্প আয়ের লোকজন হতভম্ব হয়ে পড়েন। মিশিগান রাজ্যের বিভিন্ন পাইকারী দোকানেও একই অবস্থা। সেই অবস্থা থেকে একটু স্বস্তির জন্য এগিয়ে আসেন সিলেটের গোলাপঞ্জের সন্তান দেশী মার্কেটের মালিক সুমন দে ও শেখর দে। শেখর দে বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে চাল ও তেলের সংকট থাকায় আমাদের পক্ষ থেকে এই ক্ষুদ্র প্রয়াস। আমি আমার দেশের মানুষসহ ভিন্ন কমিউনিটির মানুষদের জন্যেও একটু সহযোড়িতার হাত বাড়িয়ে দিয়েছি। জানি না আগামীকাল কি হবে?’ যদি প্রয়োজন পড়ে তাহলে আবারও একই সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সদাই-পাতি নিতে আসা মানুষজনকে জিজ্ঞেস করলে বলেন, ‘আমরা প্রতিনিয়ত এই গ্রোসারীতে বাজার করতে আসি। কিন্তু আজকে উনারা যে কাজটুকু করেছেন আসলেই প্রশংসার দাবি রাখে। এমন কাজ করাটাও মানবতার বহিঃপ্রকাশ। আমরা দেশী ফ্্রুট মাকের্টের মালিক ভাইদেরকে ধন্যবাদ ও সাধুবাদ জানাই।’

সেখানকার সাংবাদিক আশিক রহমান এ প্রসঙ্গে এ সংবাদদাতাকে জানান, ‘আমরা মনে করি এটা আমাদের সমাজ ব্যবস্থার জন্য খুবই ভাল উদ্যোগ। প্রবাসে থাকলেও বিপদে একে অন্যের পাশে থাকাটাও অনেক মহত্মের পরিচয় বহন করে। আমরা আশা করি এই সহযোগীতার পাশাপাশি যদি এই কঠিন পরিস্থিতি থেকে বাঁচতে একটু সচেতন হই এবং অন্যকে সচেতন করতে সচেষ্ট হই তাহলে আমরা এই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্ত থাকব।’

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV