করোনায় অক্রান্ত দুই মার্কিন আইনপ্রণেতা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস : যুক্তরাষ্ট্রে করোনায় অক্রান্ত হলেন ডেমোক্রেট ও রিপাবলিকান দলের দুই আইনপ্রণেতা। ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেস সদস্য মারিও দিয়াজ বালার্টের শরীরে স্থানীয় সময় বুধবার করোনার অস্তিত্ব ধরা পড়ে বলে তার কার্যালয় সূত্রে জানা গেছে। গত শনিবার থেকে জ্বর এবং মাথা ব্যাথাসহ বেশকিছু লক্ষণ দেখা দেয়ায় পর থেকে ওয়াশিংটনে নিজের অ্যাপার্টমেন্টে সেলফ কোয়ারেন্টাইনে থেকে তিনি এদিন ডাক্তারের শরণাপন্ন হন।
ডেমোক্রেট দলের কংগ্রেস সদস্য বেন ম্যাক অ্যাডামস জানান, প্রায় সপ্তাহখানেক আগে থেকে জ্বর, শুষ্ক কাশি এবং শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়ায় সেল্ফ কোয়ারেন্টাইনে থাকার পর গত মঙ্গলবার চিকিৎসকের পরামর্শে কোভিড-১৯ টেস্ট করান তিনি। এর পরই তার সংক্রমণের বিষয়টি ধরা পড়ে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের সবকটি’তে ইতোমধ্যে প্রাণঘাতি এই ভাইরাস সংক্রমণ দেখা দিয়েছে। ওয়াশিংটনপোষ্ট, সিবিএসনিউজ, পলিটিকো ডটকম
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity