নিউইয়র্কে ব্রঙ্কসের পার্কচেস্টার জামে মসজিদের নির্বাচন ঘিরে দায়েরকৃত মামলা খারিজ : নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশনের সভা শনিবার
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের প্রাচীনতম মসজিদ পার্কচেস্টার জামে মসজিদের নির্বাচন ঘিরে দায়েরকৃত মামলা খারিজ হয়ে গেছে। ফলে পার্কচেস্টার জামে মসজিদের নির্বাচন আয়োজনে আরো কোন বাধা নেই বলে জানিয়েছে মসজিদের নির্বাচন কমিশন সূত্র। মামলা খারিজ হয়ে যাওয়ায় নির্বাচন কমিশন শিগগিরই নির্বাচন অনুষ্ঠান করতে যাচ্ছে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত বছরের ১০ নভেম্বর পার্কচেস্টার জামে মসজিদের কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠান হওয়ার কথা ছিলো। কিন্তু বর্তমান কমিটির সহ সভাপতি আব্দুস শহীদ ও জয়নাল আহমেদ চৌধুরী, সহ কোষাধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, এডুকেশন সেক্রেটারী ইসলাম উদ্দিন, কালচারাল সেক্রেটারী হিফজুর রহমান চৌধুরী, সদস্য আবদুল বাসির খান, মো. লুকমান হোসেন ও ফারুক আহমেদ বাদী হয়ে পার্কচেষ্টার জামে মসজিদের নির্বাচনী কার্যক্রম স্থগিত চেয়ে নিউইয়র্ক স্টেট সুপ্রীম কোর্টে পার্কচেস্টার জামে মসজিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় বিবাদী করা হয় পার্কচেস্টার জামে মসজিদ ইনক, পার্কচেস্টার জামে মসজিদের সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক আম্বিয়া মিয়া ও কোষাধ্যক্ষ মাজলুল আহমেদ এবং মসজিদের প্রধান নির্বাচন কমিশনার আহবাব চৌধুরীকে। মামলার ডকেট নম্বর ২৬০৭৬৬-১৯।
মামলার প্রেক্ষিতে গত বছরের ২২ অক্টোবর নির্বাচনী কার্যক্রম স্থগিতের নির্দেশ প্রদান করেন মাননীয় সুপ্রিম কোর্ট।
পরবর্তীতে মাননীয় আদালত আবেদন শুনানী এবং নথি-পত্র পর্যালোচনা শেষে কোন প্রকার আপত্তি ছাড়াই গত ৬ মার্চ মামলাটি খারিজ করে দেন। প্রত্যাহার করে নেন নির্বাচনী কার্যক্রমের ওপর ইতেপূর্বে দেয়া স্থগিতাদেশ। সমস্ত কাজ যথারীতি চলতে পারে বলেও কোর্ট আদেশে বলা হয়।
এদিকে, পার্কচেষ্টার জামে মসজিদের প্রধান নির্বাচন কমিশনার আহবাব চৌধুরী ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, আদালত কর্তৃক পার্কচেষ্টার জামে মসজিদের নির্বাচন সংক্রান্ত মামলা খারিজ হয়ে যাওয়ায় এই স্থগিত হওয়া নির্বাচন অনুষ্ঠানে আর কোন বাধা রইলো না। মাননীয় আদালতের নির্দেশনা অনুযায়ী নির্বাচন কমিশন যাবতীয় কার্যকম পরিচালনা করবে। নির্বাচন সংক্রান্ত পরবর্তী কার্যক্রম পরিচালনার লক্ষে আগামীকাল শনিবার বিকেল চারটায় নির্বাচন কমিশনার আজিজুল করিমের অফিসে নির্বাচন কমিশনের বৈঠক আহ্বান করা হয়েছে। তিনি বলেন, আমরা নির্বাচন কমিশনের সদস্যরা সভায় বসে পর্যালোচনা করে নির্বাচনের বাকী কার্যকম সম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেবো। আশা করছি সবার সহযোগিতায় নির্বাচনের বাকী কার্যকম সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।
এ বিষয়ে পার্কচেস্টার জামে মসজিদের সাধারণ সম্পাদক আম্বিয়া মিয়া ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, তারা তাদের আইনজীবীর মাধ্যমে গত ১৯ মার্চ মাননীয় আদালতের রায়ের কপি পেয়েছেন। তিনি বলেন, আল্লাহর রহমতে মামলা খারিজ হয়ে গেছে। তারা আদালতের নির্দেশনা মতোই সব কিছু করবেন বলে জানান তিনি। তিনি বলেন, এখন নির্বাচনে আর কোন বাধা নেই।
প্রধান নির্বাচন কমিশনার আহবাব চৌধুরী ইউএসএনিউজঅনলাইন.কমকে আরো জানান, পার্কচেষ্টার জামে মসজিদের ২০২০-২০২৩ সালের নির্বাচনে কার্যকরী পরিষদের ১৫টি পদে ২টি প্যানেল থেকে ১৮ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছিলেন গত ১৯ অক্টোবর শনিবার। নির্বাচনে ‘মোস্তাক-আম্বিয়া’ পূর্ণ প্যানেলে এবং ‘সাব্বির-শামসুজ্জামান’ প্যানেল থেকে কেবল সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে মনোনয়ন পত্র দাখিল করা হয়।
তিনি জানান, পরবর্তীতে নির্বাচন কমিশন কর্তৃক মনোনয়নপত্র বাছাইকালে অসম্পন্ন হওয়ায় ‘মোস্তাক-আম্বিয়া’ প্যানেলের এডুকেশন সেক্রেটারী প্রার্থী ওবায়েদ আনসারীর মনোয়নপত্র বাতিল হয়।
অপরদিকে, ‘সাব্বির-শামসুজ্জামান’ প্যানেল থেকে সভাপতি পদে সাব্বির কাজী আহমদ. সাধারণ সম্পাদক পদে শামসুজ্জামান এবং কোষাধ্যক্ষ পদে আরিফ চৌধুরী মনোনয়নপত্র দাখিল করলেও পরবর্তীতে নির্বাচন কমিশন কর্তৃক মনোনয়নপত্র বাছাইকালে অসম্পন্ন হওয়ায় এই প্যানেলের ৩ জনেরই মনোয়নপত্র বাতিল হয়ে যায়।
প্রধান নির্বাচন কমিশনার আহবাব চৌধুরী জানান, নির্বাচনী তফসিল অনুযায়ী নির্বাচন কমিশন চুড়ান্ত প্রার্থী তালিকায় ‘মোস্তাক-আম্বিয়া’ প্যানেলের ১৪ জনের নাম প্রকাশ করে। ‘মোস্তাক-আম্বিয়া’ প্যানেলের চুড়ান্ত তালিকাভূক্ত প্রার্থীরা হলেন : সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী, সহ সভাপতি (১) হারুন আলী, সহ সভাপতি (২) মো: আব্দুল মতিন, সাধারণ সম্পাদক আম্বিয়া মিয়া, সহ সাধারণ সম্পাদক শেখ মজনু মিয়া, কোষাধ্যক্ষ মাজলুল আহমেদ, সহ কোষাধ্যক্ষ আব্দুস শহিদ, কালচারাল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল ইসলাম, ফিউনারেল সেক্রেটারী মোঃ নুরুল আহিয়া, মেইনটেনেন্স সেক্রেটারী মোঃ ফটিক মিয়া, সদস্য : সোহান আহমদ, তারেক আহমদ, মো: আব্দুল গফুর ও কামরুল হাসান।
নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন : আজিজুল করিম, মাহিদুল ইসলাম, সালেহ আহমদ ও মনসুরুল হাসান।



- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং