Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে করোনাভাইরাসে দুই বাংলাদেশীর মৃত্যু

অনলাইন ডেস্ক পঠিত: 115 বার

প্রকাশিত: March 21, 2020 | 10:52 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস, নিউইয়র্ক : করোনাভাইরাসে আক্রান্ত্র হয়ে নিউইয়র্কে দুই বাংলাদেশীর মৃত্যুর খবর জানা গেছে। এরা দু‘জনেই পুরুষ। এস্টোরিয়া এলাকার বাসিন্দা ষাটোর্ধ্ব মোতাহার হোসেন গত বৃহস্পতিবার রাতে এই মরণব্যাধীতে ভুগে মারা যান। হার্টের সমস্যা সহ বিবিধ রোগে আক্রান্ত ছিলেন মোতাহার হোসেন। কুইন্সের এলমহার্স্ট হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি।

অপর ব্যক্তির নাম আলী। তিনি কুইন্সের উডসাইডের বাসিন্দা। তার সম্পর্কে তেমন কোন তথ্য পাওয়া যায়নি। ষাটের নীচে তার বয়স এবং অন্যান্য জটিল রোগেও ভুছিলেন তিনি এটুকুই জানা গেছে। তার পরিবারের সাথে অল্প বিস্তর পরিচিত একজন জানিয়েছেন, মৃতের পরিবার জানাতে চান না তিনি করোনায় মারা গেছেন, কারন তাদের ভয় তাহলে তার স্বাভাবিক জানাজা সম্পন্ন করতে পারবেন না।

এছাড়া ভার্জিনিয়া স্টেটেও এক বাংলাদেশী নারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বলে অসমীর্থত সূত্রে জানা গেছে। তার ডাক নাম লোপা। তার সম্পর্কে বিস্তারিত আর কিছু জানা যায়নি।

নিউইয়র্কের রাজশাহী বিশ্বিবিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইউএসএ’র সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দিন, তার স্ত্রী ও দুই পুত্রের কোরনা ভাইরাসে আক্রান্ত হবার খবর পাওয়া গেছে। তারা এলমহার্স্ট হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

এদিকে করোনা ভাইরাস এখন নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটিতে রীতিমত আতঙ্ক সৃষ্টি করেছে। অসংখ্য বাংলাদেশীর এই ভাইরাসে আক্রান্ত হবার খবর লোকমুখে শোনা গেলেও ঠিক কতজন বাংলাদেশী এতে আক্রান্ত হয়েছেন তার সঠিক পরিসংখ্যান পাওয়া যাচ্ছে না। এর কারন হচ্ছে যারা আক্রান্ত হচ্ছেন তাদের পরিবার বিষয়টি লুকিয়ে রাখতে চাচ্ছেন। তারা জানতে দিচ্ছেন না যে তাদের পরিবারের কেউ এতে আক্রান্ত হয়েছেন। আশেপাশের প্রতিবেশীদের কাছ থেকে কোন কোন ব্যক্তির আক্রান্ত হবার খবর জানা যাচ্ছে।

এমনভাবেই জানা গেছে যে, কুইন্সের বাঙ্গালী অধ্যুষিত উডসাইডে একটি পরিবারের চারজনকে স্বাস্থ্যকর্মীরা উঠিয়ে নিয়ে গেছে তাদের দেহে করোনা বাইরাসের অস্তিত্ব পাবার কারনে।

একই রকম ঘটনা ঘটেছে কুইন্সের সাটফিনেও। এখানেও একই পরিবারের তিনজনকে স্বাস্থ্যকর্মীরা উঠিয়ে নিয়ে গেছেন এবং পরিজনকে তাদের সাথে আর যোগাযোগ করতে নিষেধ করে গেছেন।

উডসাইডে আরেকজন বাংলাদেশী নারীর দেহেও করোনা ভাইরাসের অস্তত্ব পাওয়া গেছে। তার ডাকনাম নীপা। বয়স ৪২। বর্ণমালা নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV