Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

ফোবানা সম্মেলন ২০২১ ওয়াশিংটনের গেলর্ড হোটেল এন্ড ন্যাশনাল কনভেনশন সেন্টারে

অনলাইন ডেস্ক পঠিত: 122 বার

প্রকাশিত: March 21, 2020 | 11:24 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস, নিউইয়র্ক : আগামী ২০২১ সালে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য ৩৫তম ফোবানা সম্মেলনের ভেন্যু ’গেলর্ড ন্যাশনাল কনভেনশন সেন্টার’ চুড়ান্ত হয়েছে। সম্মেলনের ভেন্যু নিয়ে গত মার্চ ১৮ বুধবার গেলর্ড হোটেল এন্ড ন্যাশনাল কনভেনশন সেন্টার কর্তৃপক্ষের সাথে চুক্তি স্বাক্ষর করেন সম্মেলনের কনভেনার জি আই রাসেল।

গেলর্ড হোটেল এন্ড ন্যাশনাল কনভেনশন সেন্টার কর্তৃপক্ষের সাথে চুক্তিপত্রের কপি হাতে কনভেনর জি আই রাসেল এবং কোষাধ্যক্ষ ড. ফাইজুল ইসলাম।

উল্লেখ্য, গেলর্ড হোটেল এন্ড ন্যাশনাল কনভেনশস সেন্টার ৭ষ্টার হোটেল এবং ন্যাশনাল কনভেনশন সেন্টার যা মেরিল্যান্ডের নয়নাভিরাম পোটম্যাক নদীর পাড়ের ন্যাশনাল হারবরে অবস্থিত। গত বছরের সেপ্টেম্বরে নিউইয়র্কে অনুষ্ঠিত ৩৩তম ফোবানা সম্মেলনের তৃতীয় দিনে ভোটাভুটির মাধ্যমে ২০২১ এর ফোবানা কনভেনশন আয়োজন করার জন্য নির্বাচিত হয় ওয়াশিংটনের সংগঠন আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশীপ সোসাইটি। ডাবল ডিজিট ভোটের ব্যবধানে ওয়াশিংটনের বাংলাদেশ এসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি (বাগডিসি) কে পরাজিত করে ওয়াশিংটনে ৩৫তম ফোবানা সম্মেলন আয়োজন করবার গৌরব অর্জন করে আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশীপ সোসাইটি (এবিএফএস)। নির্বাচনে জয়লাভ করার পর আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশীপ সোসাইটির কর্মকর্তার ৩৫তম ফোবানা সম্মেলনের স্বাগতিক কমিটি চুড়ান্ত করার কাজ সম্পন্ন করেছে। কনভেনার জি আই রাসেল এবং সদস্য সচিব শিব্বীর আহমেদ এর নেতৃত্বে আগামী ২০২১ সালের সেপ্টেম্বর মাসের লেবার ডে উইকেন্ডে আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশীপ সোসাইটি (এবিএফএস) এর আয়োজনে গেলর্ড হোটেল এন্ড ন্যাশনাল কনভেনশন সেন্টারে বসবে ৩৫তম ফোবানা সম্মেলনের আসর। গত ১৮ তারিখ ৩৫তম ফোবানা সম্মেলনের কনভেনার জি আই রাসেলের সাথে গেলর্ড ন্যাশনাল কনভেনশস সেন্টার কর্তৃপক্ষের সাথে ভেন্যু নিয়ে চুক্তি স্বাক্ষরের পর এক অনুভুতি ব্যক্ত করে তিনি বলেন, নির্বাচনে জয়লাভ করে আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশীপ সোসাইটি (এবিএফএস) ৩৫তম ফোবানা সম্মেলন আয়োজন করবার গৌরব অর্জন করেছে। ওয়াশিংটনে একটি স্মরণকালের ফোবানা সম্মেলন উপহার দেয়ার জন্য গেলর্ড হোটেল এন্ড ন্যাশনাল কনভেনশন সেন্টারের সাথে চুক্তি স্বাক্ষরের পর আমরা ৩৫তম ফোবানা সম্মেলন আয়োজনে আরো একধাপ এগিয়ে গেলাম।

কনভেনার জি আই রাসেল বৈধভাবে ভোটাভুটির মধ্য দিয়ে অর্জন করা আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশীপ সোসাইটির (এবিএফএস) আয়োজনে অনুষ্ঠিতব্য ৩৫তম ফোবানা সম্মেলনের ছায়াতলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবার জন্য বৃহত্তর ওয়াশিংটনবাসী সহ সবার প্রতি অনুরোধ জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ