যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা আইসোলেশনে বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান (ভিডিও)
খালিদ আহমেদ : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সাকিব নিজেই এই খবর জানান। নিজের ভেরিফায়েড ফেইসবুক পেজে শনিবার বাংলাদেশি অলরাউন্ডার একটি ভিডিও পোস্ট করেছেন। সাকিব তার বার্তায় করোনাভাইরাস সতর্কতায় সবার উদ্দেশ্যে বার্তা দেন। একই সঙ্গে জানান এদিনই তিনি যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন এবং পৌঁছেই একটি হোটেলে নিজেকে আইসোলেটেট করে রেখেছেন।
সাকিব বলেন, ‘আমি মাত্রই ইউএসএ (যুক্তরাষ্ট্র) এসে পৌঁছালাম। যদিও প্লেনে সব সবময় ভয় কাজ করেছে একটু হলেও। তারপরও চেষ্টা করেছি কীভাবে নিজেকে হাইজিন রাখা যায়। পরিষ্কার রাখা যায় এবং জীবাণুমুক্ত রাখা যায়।’ ‘এরপর যখন আমি ইউএসএতে ল্যান্ড করলাম, আমি সোজা একটি হোটেলে রুমে উঠেছি। ওদেরকেও আমি অবগত করেছি আমি এখানে থাকব কিছুদিন। এবং আমি যেহেতু ফ্লাই করে এসেছি, আমার একটু হলেও রিস্ক আছে। এ জন্য আমি নিজেকে আইসুলেটেড করে রেখেছি।’
এর আগে চোটের অস্ত্রোপচার করিয়ে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে দুই তরুণ ক্রিকেটার সাদমান ইসলাম অনিক ও মৃত্যুঞ্জয় চৌধুরী হোম কোয়ারেন্টাইনে রেখেছেন নিজেদের। amadershomoy.com
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








