নিউইয়র্কে ব্রঙ্কসের পার্কচেষ্টার জামে মসজিদের নির্বাচন : ‘মোস্তাক-আম্বিয়া’ পরিষদকে পূর্ণ প্যানেলে নির্বাচিত ঘোষণা (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/660844401379202/
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের প্রাচীনতম মসজিদ পার্কচেষ্টার জামে মসজিদের নির্বাচনে ‘মোস্তাক-আম্বিয়া’ পরিষদকে পূর্ণ প্যানেলে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। নির্বাচনে ইতোপূর্বে নির্বাচন কমিশন কর্তৃক মনোনয়নপত্র বাছাইকালে অসম্পন্ন হওয়ায় একমাত্র প্রতিদ্বন্দ্বি ‘সাব্বির-শামসুজ্জামান’ প্যানেলের মনোয়নপত্র বাতিল হয়ে যাওয়ায় ‘মোস্তাক-আম্বিয়া’ প্যানেলের প্রার্থীদের বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
স্থানীয় সময় গত ২১ মার্চ শনিবার সন্ধ্যায় পার্কচেষ্টার জামে মসজিদের প্রধান নির্বাচন কমিশনার আহবাব চৌধুরী কমিশনার আজিজুল করিমের অফিসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বহুল আলোচিত এ নির্বাচনী ফলাফল ঘোষণা করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সদস্য আজিজুল করিম, মাহিদুল ইসলাম, সালেহ আহমদ ও মনসুরুল হাসান।

নির্বাচন কমিশন ঘোষিত ফলাফল অনুযায়ী নির্বাচিতরা হলেন : সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী, সহ সভাপতি (১) হারুন আলী, সহ সভাপতি (২) মো: আব্দুল মতিন, সাধারণ সম্পাদক আম্বিয়া মিয়া, সহ সাধারণ সম্পাদক শেখ মজনু মিয়া, কোষাধ্যক্ষ মাজলুল আহমেদ, সহ কোষাধ্যক্ষ আব্দুস শহিদ, কালচারাল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল ইসলাম, ফিউনারেল সেক্রেটারী মোঃ নুরুল আহিয়া, মেইনটেনেন্স সেক্রেটারী মোঃ ফটিক মিয়া, সদস্য : সোহান আহমদ, তারেক আহমদ, মো: আব্দুল গফুর ও কামরুল হাসান।
উল্লেখ্য, নব নির্বাচিত সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক আম্বিয়া মিয়া বিদায়ী কমিটিরও সভাপতি এবং সাধারণ সম্পাদক ছিলেন।
প্রধান নির্বাচন কমিশনার আহবাব চৌধুরী জানান, মসজিদের গঠনতন্ত্র মোতাবেক নব নির্বাচিত কমিটি কার্যকরী পরিষদের ১৫টি পদের মধ্যে মনোনয়নপত্র বাতিল হওয়া এডুকেশন সেক্রেটারী পদে একজনকে কোঅপ্ট করে নেবে।
সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার আহবাব চৌধুরী বলেন, মাননীয় আদালত কর্তৃক পার্কচেষ্টার জামে মসজিদের নির্বাচন সংক্রান্ত মামলা খারিজ হয়ে যাওয়ায় আদালতের নির্দেশে পূর্বে স্থগিত হওয়া এ নির্বাচন অনুষ্ঠানে সকল বাধা দূরীভূত হয়। নির্বাচন কমিশন গত ১৯ মার্চ মাননীয় আদালতের রায়ের কপি হাতে পেয়েছে। আহবাব চৌধুরী বলেন, মাননীয় আদালতের নির্দেশনা অনুযায়ী নির্বাচন কমিশন যাবতীয় কার্যকম পরিচালনা করে। মসজিদের গঠনতন্ত্র এবং আদালতের নির্দেশনা অনুযায়ী নির্বাচন সংক্রান্ত পরবর্তী কার্যক্রম পরিচালনার লক্ষে গতকাল শনিবার বিকেল চারটায় নির্বাচন কমিশনার আজিজুল করিমের অফিসে নির্বাচন কমিশনের বৈঠক আহ্বান করা হয়। নির্বাচন কমিশনের সদস্যরা সভায় বসে সার্বিক বিষয় পর্যালোচনা করে নির্বাচনী কার্যকম সম্পন্ন করেন।
প্রধান নির্বাচন কমিশনার আহবাব চৌধুরী আরো জানান, গত ১৯ অক্টোবর শনিবার পার্কচেষ্টার জামে মসজিদের ২০২০-২০২৩ সালের নির্বাচনে কার্যকরী পরিষদের ১৫টি পদে ২টি প্যানেল থেকে ১৮ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছিলেন। নির্বাচনে ‘মোস্তাক-আম্বিয়া’ পূর্ণ প্যানেলে এবং ‘সাব্বির-শামসুজ্জামান’ প্যানেল থেকে কেবল সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ এই ৩টি পদে মনোনয়ন পত্র দাখিল করে।
আহবাব চৌধুরী জানান, পরবর্তীতে নির্বাচন কমিশন কর্তৃক মনোনয়নপত্র বাছাইকালে অসম্পন্ন হওয়ায় ‘মোস্তাক-আম্বিয়া’ প্যানেলের এডুকেশন সেক্রেটারী প্রার্থী ওবায়েদ আনসারীর মনোয়নপত্র বাতিল হয়ে যায়। অপরদিকে, ‘সাব্বির-শামসুজ্জামান’ প্যানেলের সভাপতি প্রার্থী সাব্বির কাজী আহমদ. সাধারণ সম্পাদক প্রার্থী শামসুজ্জামান এবং কোষাধ্যক্ষ প্রার্থী আরিফ চৌধুরীর মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। নির্বাচনী তফসিল অনুযায়ী নির্বাচন কমিশন চুড়ান্ত প্রার্থী তালিকায় ‘মোস্তাক-আম্বিয়া’ প্যানেলের ১৪ জনের নাম প্রকাশ করে।
প্রধান নির্বাচন কমিশনার আহবাব চৌধুরী আরো জানান, গত বছরের ১০ নভেম্বর পার্কচেস্টার জামে মসজিদের কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠান হওয়ার কথা ছিলো। কিন্তু বর্তমান কমিটির সহ সভাপতি আব্দুস শহীদ ও জয়নাল আহমেদ চৌধুরী, সহ কোষাধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, এডুকেশন সেক্রেটারী ইসলাম উদ্দিন, কালচারাল সেক্রেটারী হিফজুর রহমান চৌধুরী, সদস্য আবদুল বাসির খান, মো. লুকমান হোসেন ও ফারুক আহমেদ বাদী হয়ে পার্কচেষ্টার জামে মসজিদের নির্বাচনী কার্যক্রম স্থগিত চেয়ে নিউইয়র্ক স্টেট সুপ্রীম কোর্টে পার্কচেস্টার জামে মসজিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় বিবাদী করা হয় পার্কচেস্টার জামে মসজিদ ইনক, পার্কচেস্টার জামে মসজিদের সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক আম্বিয়া মিয়া ও কোষাধ্যক্ষ মাজলুল আহমেদ এবং মসজিদের প্রধান নির্বাচন কমিশনার আহবাব চৌধুরীকে। মামলার ডকেট নম্বর ২৬০৭৬৬-১৯।
মামলার প্রেক্ষিতে গত বছরের ২২ অক্টোবর নির্বাচনী কার্যক্রম স্থগিতের নির্দেশ প্রদান করেন মাননীয় সুপ্রিম কোর্ট।
পরবর্তীতে মাননীয় আদালত গত ৬ মার্চ মামলাটি খারিজ করে দেন। প্রত্যাহার করে নেন নির্বাচনী কার্যক্রমের ওপর ইতেপূর্বে দেয়া স্থগিতাদেশ। সমস্ত কাজ যথারীতি চলতে পারে বলেও কোর্ট আদেশে অভিমত ব্যক্ত করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার আহবাব চৌধুরী নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতার জন্য মিডিয়া সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। অন্যান্য কমিশনারা তাদের সহায়তার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমাদের ওপর অর্পিত পবিত্র দায়িত্ব পালনে আমরা সাধ্যমত চেষ্টা করেছি।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








