করোনায় নিউইয়র্কে ভূতুড়ে পরিস্থিতি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস, নিউইয়র্ক : করোনায় নিউইয়র্কে জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। সোমবার এখানে এক ভূতুড়ে পরিস্থিতি বিরাজ করতে দেখা গেছে।নগরীতে এক ঘুমন্ত পরিবেশ বিরাজ করছে যা অতীতে কখনো দেখা যায়নি। তবে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি শিগগির দেশের কয়েকটি অংশের লকডাউন শিথিলের আহ্বান জানাবেন। নিউইয়র্কের মেয়র সারাদেশে লকডাউনের আহ্বান জানিয়েছেন। মেয়র বিল ডি ব্লাসিও ‘মহামারি মোকাবিলায় নিউইয়র্ক কেবলমাত্র শুরুর মুখোমুখি হয়েছে’ বলে সতর্কতা জানিয়েছেন। তিনি বলেন, ন্যাশনাল গার্ডের সৈন্যরা একটি কনভেনশন সেন্টারে হাসপাতাল তৈরি করছে। তিনি আরো বলেন, ‘আগামী সপ্তাহ আরো খারাপের দিকে গড়াচ্ছে, পরবার্তী সপ্তাহগুলোর পরিস্থিতি তার চেয়েও ভয়াবহ রূপ নেবে।’ তিনি বলেন, ট্রাম্পের উচিত হবে নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া এবং ইলিনোইসের মতই সমগ্র দেশে লকডাউন জারি করা।
ট্রাম্প দেশের অর্থনৈতিক ক্ষতি বেড়ে যাওয়াকে এড়িয়ে চলতে চান। তিনি সাংবাদিকদের বলেন, শিগগিরই তিনি দেশে ব্যবসা-বাণিজ্য উন্মুক্ত করে দিবেন। তিনি জানান, আগামী সপ্তাহের প্রথমার্ধে সামাজিক দূরত্ব তৈরির সময় অতিক্রান্ত হলে ১৫ দিনের কঠোর নিষেধাজ্ঞা শিথিলের আহ্বান জানাতে পারেন। তবে, তিনি এ ব্যপারে গভর্ণরগণের স্ব স্ব রাজ্যের চুড়ান্ত সিদ্ধান্তের ওপর গুরুত্বারোপ করেন।
এদিকে, স্বাস্থ্য কর্মকর্তা এবং রাজ্যসমূহের গভর্ণরগণ করোনাভাইরাসের ভয়াবহতম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। তারা জানান, এই কঠোর নিষেধাজ্ঞা আরো অন্তত কিছুদিন বিদ্যমান থাকা দরকার বলে তারা মনে করছেন।
যুক্তরাষ্ট্রে কোভিট-১৯-এ পর্যন্ত ৫৬০ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ৪৪ হাজার মানুষ সেখানে এই বৈশি^ক মহামারীতে আক্রান্ত। কয়েক লাখ লোককে বাড়িতে অবস্থানের নির্দেশ দেয়া হয়েছে, স্কুলগুলো বন্ধ করে দেয়া হয়েছে।
ওয়াল স্ট্রিট-এর ৪২ বছর বয়সী এক ব্যবসায়ী বলেন, ‘এই পরিস্থিতি শঙ্কিত করে তুলেছে। কতটা অস্বাভাবিক লাগছে তা বর্ণনা করার মত না।’ নিউইয়র্ক সিটিতে এখন ১২ হাজারেরও বেশি মানুষ আক্রান্তের খবর নিশ্চিত হয়েছে এবং এই মহামারীতে মৃত্যু হয়েছে প্রায় ১ ‘শ মানুষের । যা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে নজীরবিহীন ।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন মনোরোগ বিশেষজ্ঞ বলেন, ‘আমি আমার নিজের এবং রোগীদের নিয়ে শঙ্কিত। কারণ, এ অবস্থা কয়েক মাস ধরে চলতে পারে।’ ট্রাম্প বলেছেন, তিনি যেখানে চলাচলে নিষেধাজ্ঞার প্রয়োজন নেই সেখানে লোকজনকে চলাচলে শিথিল করবেন, যাতে করে তারা কাজে ফিরে আসতে পারে।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








