নিউইয়র্কে করোনা সঙ্কট মোকাবিলায় কেন্দ্রীয় সরকার পর্যাপ্ত সরঞ্জাম সরবরাহ করেনি, সংক্রমণ ধারণার চেয়ে ভয়াবহ হবে : গভর্নর অ্যানড্রু কুমো
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস, নিউইয়র্ক : নিউইয়র্কে করোনা সঙ্কট মোকাবিলায় কেন্দ্রীয় সরকার পর্যাপ্ত সরঞ্জাম সরবরাহ করেনি বলে অভিযোগ করেছেন নিউইয়র্কের গভর্নর অ্যানড্রু কুমো। নিউইয়র্কে মেডিকেল সরঞ্জাম সরবরাহের জন্য উদাত্ত আহ্বান জানিয়ে তিনি সবাইকে সতর্ক করে বলেছেন, এখানে যেমনটা ধারণা করা হয়েছিল, করোনা সংক্রমণ তার চেয়ে অনেক ভয়াবহ হতে পারে। তিনি মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, এই ভয়াবহতা খুব তাড়াতাড়িই দেখা দিতে পারে। এ সময় তিনি করোনা সঙ্কট মোকাবিলায় কেন্দ্রীয় সরকার পর্যাপ্ত সরঞ্জাম সরবরাহ করেনি বলে অভিযোগ করে উল্লেখ করেন, তার রাজ্যে প্রয়োজন ৩০০০০ ভেন্টিলেটর। ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (ফেমা) নিউইয়র্কে পাঠিয়েছে মাত্র ৪০০ ভেন্টিলেটর। এ জন্য ফেডারেল সরকারের কড়া সমালোচনা করে অ্যানড্রু কুমো প্রশ্ন রাখেন, (মাত্র) ৪০০ ভেন্টিলেটর? আমার প্রয়োজন ৩০০০০ ভেন্টিলেটর। এর বিপরীতে আপনারা পাঠিয়েছেন ৪০০ ভেন্টিলেটর? আপনারা সমস্যার ভয়াবহতা বুঝতে ভুল করেছেন। অ্যানড্রু কুমো বলেন, নিউইয়র্কে বর্তমানে আছে ৭০০০ ভেন্টিলেটর। উল্লেখ্য, নিউইয়র্কে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন কমপক্ষে ২৫০০০ মানুষ। মারা গেছেন কমপক্ষে ২১০ জন। এ অবস্থার প্রেক্ষাপটে অ্যানড্রু কুমো বলেন, আমাদের ফেডারেল সহায়তা প্রয়োজন। ঠিক এখনই এই সহায়তা প্রয়োজন। তিনি বলেন, নিউইয়র্কে যে সংক্রমণ ঘটছে তা ঘটছে খুব দ্রুত। নিউইয়র্কে এখন যা ঘটছে সেই একই ঘটনা ঘটবে ক্যালিফোর্নিয়া ও ইলিনয় রাজ্যে। বিবিসি
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests