Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

বিন লাদেনের সঙ্গে পাকিস্তানি গোয়েন্দাদের যোগাযোগ ছিল:নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন

অনলাইন ডেস্ক পঠিত: 149 বার

প্রকাশিত: June 25, 2011 | 11:25 AM

ইউএসএনিউজ ডেস্ক: ওসামা বিন লাদেনের বিশ্বস্ত বার্তা বাহকের মোবাইল ফোন থেকে জানা গেছে, লাদেন ও জঙ্গিদের সঙ্গে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের যোগাযোগ ছিল। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে গতকাল দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। তবে পাকিস্তানি জঙ্গি গ্রুপ হরকাতুল মুজাহিদিন এ অভিযোগ অস্বীকার করেছে।মার্কিন কর্মকর্তারা জানান, লাদেনের বিশ্বস্ত বার্তা বাহকের মোবাইল ফোন সূত্রে জানা গেছে, আল কায়দা প্রধান পাকিস্তানের জঙ্গিগোষ্ঠী হরকাতুল মুজাহিদিনকে তার কাজে ব্যবহার করতেন। ওই জঙ্গিগোষ্ঠী ও অন্যরা মিলে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার ছত্রচ্ছায়ায় লাদেনকে সেদেশে আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছিলেন। মোবাইল ফোনের কললিস্ট ধরে মার্কিন গোয়েন্দারা নিশ্চিত হয়েছেন, হরকাতুল মুজাহিদিনের কমান্ডারদের সঙ্গে পাকিস্তানি গোয়েন্দা কর্মকর্তাদের দীর্ঘদিন যোগাযোগ ছিল। মোবাইল ফোনটা মার্কিন কমান্ডো বাহিনী গত মাসে এবোটাবাদে লাদেনের বাসভবনে অভিযানের সময় জব্দ করে। ওই অভিযানে লাদেন এবং তার বার্তা বাহক দু’জনেই নিহত হন। এক মার্কিন কর্মকর্তা বলেন, ঘটনাটি খুবই ভয়ঙ্কর। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তবে আরেক মার্কিন কর্মকর্তা জানান, ওই মোবাইল ফোন লাদেন ও আইএসআইয়ের মধ্যকার যোগাযোগের অকাট্য প্রমাণ নয়। যে কলগুলো করা হয়েছে, সেগুলোর সঙ্গে লাদেনের সংশ্লিষ্টতা স্পষ্ট নয়। পাকিস্তানের হরকাতুল মুজাহিদিন প্রধান ফজলুর রহমান খলিল বলেছেন, এবোটাবাদে লুকিয়ে থাকা লাদেনের সঙ্গে তাদের কোনো যোগাযোগ ছিল না। তিনি নিউইয়র্ক টাইমসের সংবাদকে ১০০ শতাংশ ভুল বলে উল্লেখ করে বলেছেন, লাদেন কখনও কারও সঙ্গে যোগাযোগ রাখতেন না।এএফপি,নিউইয়র্ক টাইমস,সমকাল।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV