নিউইয়র্কে করোনা ভাইরাসে বাতেন নামে আরেক বাংলাদেশীর মৃত্যু : বহু আক্রান্ত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস, নিউইয়র্ক : নিউইয়র্কের এলমহার্স্ট হাসপাতালে মঙ্গলবার ভোরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রবাসী আব্দুল বাতেন (৬০)। তার বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী।
এদিকে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের (এনওয়াইপিডি) প্রায় দুইশরও বেশি সদস্য নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের আইসোলেশনে নেয়া হয়েছে। মঙ্গলবার স্থানীয় পুলিশ অধিদফতর এক ঘোষণায় এই তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন অন্তত ১৩৬ জন। এদিন নতুন রোগী শনাক্ত হয়েছেন ৯ হাজার ৫৫৩ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ২৮৭ জন, মৃত্যু হয়েছে ৬৮৯ জনের। এছাড়া, সেখানে এখনও ৫২ হাজারের বেশি মানুষ চিকিৎসাধীন। এদের মধ্যে অন্তত ১ হাজার ১৭৫ জনের অবস্থা আশঙ্কাজনক। দেশটিতে এপর্যন্ত ৩৭০ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
এছাড়া যুক্তরাষ্ট্রে গাড়ি সাইট পার্কিং ৩১ মার্চ পর্যন্ত বাতিল করা হয়েছে।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests