Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সাংবাদিক কিরনের সফল অস্ত্রোপচার এবং আমেরিকার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে দুটি কথা

অনলাইন ডেস্ক পঠিত: 110 বার

প্রকাশিত: March 25, 2020 | 6:23 PM

হাসানুজ্জামান সাকী, নিউইয়র্ক : ভয়েজ অব আমেরিকার নিউইয়র্ক প্রতিনিধি সাংবাদিক আকবর হায়দার কিরনের দেহে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। মঙ্গলবার রাতে ম্যানহাটানের মাউন্ট সিনাই হাসপাতালে মস্তিস্কে অস্ত্রোপচার হয় তার। এরআগে বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে এস্টোরিয়ার মাউন্ট সিনাই হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকরা জানান, তিনি স্ট্রোক করেছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে আকবর হায়দার কিরন স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। সাংবাদিক কিরনের বন্ধু কমিউনিটি অ্যাক্টিভিস্ট মিনহাজ আহমেদ সাম্মু ও আলোকচিত্রী নিহার সিদ্দিকী চিকিৎসকদের সাথে কথা বলে এসব তথ্য জানান।

এবার আমেরিকার চিকিৎসা ব্যবস্থা নিয়ে কিছু বলি। মঙ্গলবার রাত ৯টার দিকে বাসার বাথরুমে পড়ে গেলে আকবর হায়দার কিরনকে কাছাকাছি এস্টোরিয়ার মাউন্ট সিনাই হাসপাতালে নেয়া হয়। এম্বুলেন্স এসে তাকে নিয়ে যাওয়ার পর হাসপাতালে কিরনের কোনো আত্মীয়-স্বজনকে অ্যাটেনডেন্ট হিসেবে এলাউ করা হয়নি। অসুস্থ কিরন সম্পূর্ণরূপে চিকিৎসকদের তত্ত্বাবধানে চলে যান।

নিউইয়র্কে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় হাসপাতালগুলোতে রোগীর নিকট আত্মীয়-স্বজনদেরও হাসপাতালে থাকার অনুমতি দেওয়া হচ্ছে না। এ অবস্থায় কিরনের আত্মীয়-স্বজনরা বাধ্য হয়ে বাসায় চলে আসেন।

বুধবার সকালে মিনহাজ আহমেদ সাম্মু ও নিহার সিদ্দিকী এস্টোরিয়ার মাউন্ট সিনাই হাসপাতালে যোগাযোগ করলে হাসপাতাল থেকে জানানো হয় এ নামে কোনো রোগী নেই। আকবর হায়দার কিরনের পরিবার এবং জনাব সাম্মু ও জনাব নিহার বিচলিত হয়ে পড়েন। পড়ে খোঁজ-খবর নিয়ে জানা যায়, রাতেই তাকে এস্টোরিয়া থেকে ম্যানহাটানের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এজন্য বুধবার এস্টোরিয়ার হাসপাতালের রেকর্ডে এ নামে কোনো রোগী ছিল না।

যাই হোক, চিকিৎসকেরা জানান, রোগীর মস্তিস্কে রক্তক্ষরণ হওয়ায় তিন ঘণ্টার মধ্যে অপারেশন করা জরুরি হয়ে পড়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিক কিরনকে ম্যানহাটানে স্থানান্তর করে মাত্র দুই ঘণ্টার মধ্যে তার দেহে অস্ত্রোপচার করতে সক্ষম হন।

চিকিৎসকরা জানান, অস্ত্রোপচার সফল হয়েছে। তিনি এখন চেতন-অবচেতনের মধ্যে আছেন। তারা রোগীকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। তবে অস্ত্রোপচার সফল হওয়ায় পরে সবকিছু ঠিক থাকলে আকবর হায়দার কিরনের স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা প্রায় শতভাগ।

এই যে পুরো প্রক্রিয়া সম্পন্ন হলো, এই সময়ের মধ্যে রোগীর কোনো আত্মীয়কে ফোন করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। তারা যা প্রয়োজনীয় মনে করেছেন, তা যথাযথভাবে করে ফেলেছেন। রোগীর আর্থিক সঙ্গতি আছে কি-না, ইনস্যুরেন্স কাভার করবে কি-না এসব কোনো বিষয় বিবেচনায় নিয়ে বিন্দুমাত্র কালক্ষেপণ করেনি তারা।

চিকিৎসা-বিজ্ঞান এখনো মানুষের মৃত্যুকে রুখতে পারেনি। যুক্তরাষ্ট্রে চিকিৎসায় যে ভুল হয় না তাও নয়। তবুও আমেরিকার চিকিৎসা ব্যবস্থার উপর মানুষের আস্থা শতভাগ। সাংবাদিক কিরনের ঘটনায় আবারও তা প্রমাণ হলো।

সাংবাদিক কিরনের স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছেন ডা. সিনহা মনসুর ও ডা. ফেরদৌস খন্দকার। তারা দিনভর মাউন্ট সিনাই হাসপাতালের সাথে যোগাযোগ রক্ষা করেছেন। এজন্য কমিউনিটির এ দুজন চিকিৎসকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আলোকচিত্র সাংবাদিক নিহার সিদ্দিকী।

এদিকে, সাংবাদিক আকবর হায়দার কিরনের স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছেন নিউইয়র্কের সাবেক কনসাল জেনারেল বর্তমানে নাইজেরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী, জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) নূর এলাহী মিনা প্রমুখ।

এবার আসুন, আমরা সবাই আকবর হায়দার কিরনের জন্য প্রার্থনা করি। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। ধন্যবাদ। (সাংবাদিক হাসানুজ্জামান সাকীর ফেসবুক থেকে)

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV