মার্কিন নাগরিক গিলবার্ট হেরিকের ৯৯ বছর বয়সে প্রথম বিয়ে!

ইউএসএনিউজ ডেস্ক: পণ করেছিলেন জীবনটা এভাবেই পার করে দেবেন। কিন্তু মানুষ নাকি পণ করে তা ভাঙার জন্যই। মার্কিন নাগরিক গিলবার্ট হেরিকের জীবনেও ঘটেছে তাই। ৯৯ বছর বয়সে এসে পণ ভাঙলেন তিনি। অবসান ঘটালেন কুমার জীবনের।বয়সের ভার শরীরের ওপর চেপে বসেছে হেরিকের। চলাফেরা করতে হয় হুইল চেয়ারে। নিউইয়র্কের রোচেস্টারের মনরোই কমিউনিটি হাসপাতালে থাকার সময় হেরিকের সঙ্গে দেখা হয় ভার্জিনিয়ার ৮৬ বছর বয়সী বিধবা হার্টম্যানের সঙ্গে। হার্টম্যানেরও ভরসা ওই হুইল চেয়ার।
হার্টম্যানের পাঁচ ছেলে-মেয়ে, নাতি ও নাতিদের সন্তানেরা এই দুই প্রবীণের মনকে এক সুতায় বাঁধার পরিকল্পনা আঁটেন। তাদের পরিকল্পনা অবশেষে কাজে আসে। গত ৬ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসেন হেরিক ও হার্টম্যান।
বিয়ের আনুষ্ঠানিকতার সময় হুইল চেয়ারে বসেই এই নবদম্পতি সারেন নৃত্যের কাজটা। দুজনেরই মুখে তখন অনাবিল আনন্দের ছটা। তবে হেরিকের উচ্ছ্বাসটা হয়তো একটু বেশিই ছিল। প্রথম বিয়ে বলে কথা! হোক না ৯৯ বছর বয়সে!প্রথম আলো
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের