নিইইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশী চিত্রনায়ক কাজী মারুফ ও তার স্ত্রী
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস : নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশী চিত্রনায়ক কাজী মারুফ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার স্ত্রী রাইসাও আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে।বর্তমানে মারুফ তার স্ত্রী রাইসাকে নিয়ে নিউইয়র্কের বাসাতেই অবস্থান করছেন।

কাজী মারুফের বাবা বাংলাদেশী সিনেমার খ্যাতিমান নির্মাতা কাজী হায়াৎ খবরটি নিশ্চিত করে বলেন, আমার ছেলে কাজী মারুফ ও মারুফের স্ত্রী রাইসা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। হাসপাতালে জায়গা হচ্ছে না বলে ওরা বাসাতেই চিকিৎসা নিচ্ছে। ওদের জন্য সবাই দোয়া করবেন।
অভিনেতা কাজী মারুফ ২০০২ সালে কাজী হায়াৎ পরিচালিত ‘ইতিহাস’ সিনেমায় অভিনয় দিয়ে তার চলচ্চিত্র জীবন শুরু করেন। প্রথম সিনেমাতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন কাজী মারুফ।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








