যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত প্রায় সোয়া লাখ : মৃত ২২শ ২৭
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস : যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন প্রায় সোয়া লাখ। শনিবার (২৮ মার্চ) আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডমিটার এ তথ্য জানায়। শুধুমাত্র নিউইয়র্কে আক্রান্তের সংখ্যা ৫৫ হাজারের কাছাকাছি। নিউইয়র্কে মৃতের সংখ্যা হাজারের কাছাকাছি পৌঁছেছে। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭১ জন।
করোনাভাইরাসে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ইতালিতে। দেশটিতে ১০ হাজারের বেশি মানুষ মারা গেছেন। এর পর দ্বিতীয় সর্বোচ্চ প্রায় ৬ হাজার জন মারা গেছেন স্পেনে। চীনে মারা গেছেন ৩ হাজার ২৯১ জন। ইরানে মৃত্যু হয়েছে ২ হাজার ৫১৭ জনের। ফ্রান্সে মারা গেছেন ২৩১৪ জন। আর যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২ হাজার ২২৭ জনের।
এদিকে জানা যায়, নিউইয়র্কের অনেক বাসীন্দা পরিবার পরিজন নিয়ে নিউইয়র্ক ছেড়ে যুক্তরাষ্ট্রের অন্যান্য রাজ্যে চলে যাচ্ছেন। নিউইয়র্কে বসবাসের জন্য এখানকার বাসিন্দারা এখন আর নিরাপদ মনে করছেন না। তাই যার যার সুযোগ মত পরিবার পরিজন নিয়ে নিউইয়র্ক ছাড়ছেন।
গত বছরের শেষ দিকে চীনের উহান শহর থেকে উৎপত্তি হয়েছিল করোনাভাইরাসের। এর পর এই ভাইরাস বিশ্বের ২০০ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত ৫ লাখ ৩১ হাজার লোক আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। মারা গেছেন ২৪ হাজারেরও বেশি মানুষ। মার্চের মাঝামাঝি সময়ে পরিস্থিতি এমন দাঁড়ায় যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসকে বৈশ্বিক মহামারী ঘোষণা করে।
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং