নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলীম্যান পদে ডেমোক্র্যাট প্রাইমারী প্রার্থী এরিক এ স্টেভেনসন’র নাম ব্যালটে : নির্বাচন ২৩ জুন (ভিডিও)
ইউএসএনিউজঅনলাইন.কম : আসন্ন নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলীম্যান পদে ডেমোক্র্যাট প্রাইমারী নির্বাচনে চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়েছেন অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট ৭৯ (ব্রঙ্কস) আসনের প্রার্থী এরিক এ স্টেভেনসন। আগামী ২৩ জুন অনুষ্ঠেয় নির্বাচনে অ্যাসেম্বলীম্যান প্রার্থী হিসেবে এরিক এ স্টেভেনসনের নাম ব্যালটে অন্তর্ভূক্তির বিষয়টি নিশ্চিত হল।
নিউইয়র্কে স্থানীয় সময় ২৭ মার্চ শুক্রবার অ্যাসেম্বলীম্যান পদে ডেমোক্র্যাট প্রাইমারী প্রার্থী এরিক এ স্টেভেনসন এ তথ্য জানান।
ব্যালটে নাম অন্তর্ভূক্তির বিষয়টি নিশ্চিত হওয়ার পর অ্যাসেম্বলীম্যান পদে ডেমোক্র্যাট প্রাইমারীর মুসলমান প্রার্থী এরিক এ স্টেভেনসন ইউএসএনিউজঅনলাইন.কম’র মাধ্যমে বাংলাদেশীসহ ইমিগ্র্যান্ট কমিউনিটির অধিকার ও মর্যাদা রক্ষায় কাজ করার অঙ্গীকার পুন:ব্যক্ত করেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
স্টেট অ্যাসেম্বলীম্যান প্রার্থী এরিক এ স্টেভেনসন বলেন, অ্যাসেম্বলীম্যান পদে প্রার্থী হিসেবে ব্যালটে নাম অন্তর্ভূক্তির বিষয়টি নিশ্চিত হওয়ায় মহান সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করছি। তিনি বলেন, এর মাধ্যমে স্টেট অ্যাসেম্বলীম্যান পদে তার অফিসিয়ালী নির্বাচনী অভিযাত্রা শুরু হল। তিনি বাংলাদেশী কমিউনিটি সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমি নির্বাচিত হলে বাংলাদেশীসহ সকল ইমিগ্র্যান্ট কমিউনিটির অধিকার ও মর্যাদা রক্ষায় কাজ করবো। বাংলাদেশীদের পাশে থাকব। নিজের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, আমি বিশ্বাস করি এ নির্বাচনে বাংলাদেশি কমিউনিটি আমার পাশে থাকবে। নির্বাচিত হলে আমি ইসলামিক কাউন্সিল করার বিল আনবো। নিউইয়র্কে মুসলিমদের জন্য হালাল খাবারের বিষয়ে উদ্যোগ নেব। মুসলমানদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ভূমিকা রাখবো। তিনি প্রত্যেক বাংলাদেশি-আমেরিকানকে ২৩ জুন ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।
স্টেট অ্যাসেম্বলীম্যান প্রার্থী এরিক এ স্টেভেনসনের ফান্ডরেজিং কমিটির এডভাইজার হেলাল শেখ
অ্যাসেম্বলীম্যান পদে ডেমোক্র্যাট প্রাইমারীতে এরিক এ স্টেভেনসনকে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, এরিক এ স্টেভেনসন ইতোপূর্বেও অ্যাসেম্বলীম্যান নির্বাচিত হয়ে বাংলাদেশীসহ ইমিগ্র্যান্টদের অধিকার রক্ষায় কাজ করেছেন। তিনি স্কুলে হালাল খাবার এবং ঈদ ছুটির ব্যাপারে এসেম্বলীতে বিল উত্থাপন করেছিলেন।
এরিক এ স্টেভেনসনের ফান্ডরেজিং কমিটির এডভাইজার ইকবাল আহমেদ মাহবুব বলেন, এরিক স্টিভেনসন একজন মুসলিম। তিনি পুন:নির্বাচিত হলে মুসলমানদের স্বার্থ রক্ষায় কাজ করবেন। বাংলাদেশীদের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা রাখবেন। মুসলমান সহ এখানকার বাংলাদেশীরা একজোট হলে তাকে বিজয়ী করা অবশ্যই সম্ভব।
উল্লেখ্য, নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলী’র ডেমোক্র্যাট প্রাইমারী নির্বাচন আগামী ২৩ জুন মঙ্গলবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests