বাংলাদেশী-আমেরিকান ডা. আতাউল ওসমানী করোনাভাইরাসে আক্রান্ত
ইউএসএনিউজঅনলাইন.কম : করোনাভাইরাসে আক্রন্ত হয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ডা. আতাউল ওসমানী, এমডি। নিউইয়র্কে করোনা রোগীকে চিকিৎসা দিতেগিয়ে নিজেই করোনাভাইরাসে আক্রন্ত হলেন ডা. আতাউল ওসমানী।
জানা গেছে, অসুস্থ হওয়ার পর নিজের ক্লিনিকেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। তাকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
ডা. আতাউল ওসমানী দীর্ঘ ৩০ বছর ধরে স্বপরিবারে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। নিউইয়র্কে কয়েকজন মিলে গড়ে তুলেছেন একটি ক্লিনিক। এই ক্লিনিকেই চিকিৎসা পেশায় নিয়োজিত ডা. আতাউল ওসমানী।
জানা গেছে, ডা. আতাউল ওসমানী কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধূরং মালেক শাহ দরবার এলাকার মৃত জাফর আহমদ সিকদারের পুত্র। তারা আট ভাই। সবাই যুক্তরাষ্ট্র প্রবাসী। সবাই নিউইয়র্কে বাস করেন।
একজন জনপ্রিয় শিল্পী হিসাবে সুখ্যাতি রয়েছে ডা. আতাউল ওসমানীর। তিনি সাম্প্রতিক সময়ে ইউটিউবে সাড়া জাগানো ইসলামী গান “যাদের হৃদয়ে আছে আল্লাহ’র ভয়, ‘তারা কভু পথ ভুলে যায় না” সহ বহু ইসলামী গান গেয়েছেন।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests