করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিউইয়র্ক প্রবাসী ফটো সাংবাদিক এ হাই স্বপনের ইন্তেকাল, বুধবার নিউজার্সি বাংলাদেশ সোসাইটি কবরস্থানে দাফন
ইউএসএনিউজঅনলাইন.কম : প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে নিউইয়র্ক প্রবাসী সিনিয়র ফটো জার্নালিস্ট এ হাই স্বপনের (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। স্থানীয় সময় আজ সোমবার দুপুর ১২ টা ৫০ মিনিটে নিউইয়র্কের কুইন্স হাসপাতালে ইন্তেকাল করেছেন বাংলাদেশি ফটো সাংবাদিক স্বপন। তার এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। স্ত্রী ঢাকার একটি স্কুলে চাকুরি করেন।

তিনি জটিল কিডনি রোগে ভূগছিলেন। ভারতে তার কিডনি প্রতিস্থাপনের উদ্যোগও নেয়া হয়েছিল। ফটো সাংবাদিক এ. হাই. স্বপনের চিকিৎসার্থে নিউইয়র্কের উডসাইডে কুইন্স প্যালেসে ৬ মার্চ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে লাইভ কনসার্ট। এই আয়োজন করেছিল নিউইয়র্কের সাংবাদিক সমাজ। কিডনি প্রতিস্থাপনের জন্য গত ২৮ মার্চ দেশে গিয়ে ইন্ডিয়া যাওয়ার কথা ছিলো তার। কিন্তু বর্তমান বিশ্ব পরিস্থিতি অনকূলে না থাকায় তা হয়ে উঠেনি।

এ হাই স্বপনের দু’টো কিডনিই অচল। বেশ কিছুদিন আগে হাসপাতালে ভর্তি হবার পরপরই তার হার্ট এ্যাটাক হয়। দু’দিন লাইভ সাপোর্টেও ছিলেন। কিছুদিন আগে সুস্থ হন তিনি। নিউইয়র্কের জ্যামাইকায় তার বড় ভাই মতিনের বাসায় থেকেই নিয়মিত ডায়ালিসিস নিচ্ছিলেন। স্বপনের জ্বর হয়েছিল। তাই নিয়মিত ডায়ালিস করতে গেলে তারা হাসপাতালে যেতে বলেন। স্বপন হাসপাতালে গেলে তাকে ৫দিন আগে ডায়ালিসিস করানো হয়। তাকে ছেড়ে দেবার প্রস্তুতি চলছিল। পরে তার করোনা পজেটিভ পাওয়া যায়। রিপোর্টে করোনা ভাইরাস থাকায় তাকে রেখে দেয়া হয় হাসপাতালে। একদিনের মধ্যে তার অবস্থার অবনতি ঘটে। মারা গেলেন।

বাংলাদেশে দৈনিক বাংলাংবাজার ও মানবজমিনে সিনিয়র ফটোসাংবাদিক হিসেবে কাজ করা স্বপন হাই প্রথম নিউইয়র্ক আসেন ২০১৪ সালে। তিনি নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক আজকাল ও প্রথম আলো এবং টেলিভিশন টিবিএন-এ কাজ করেছেন। ২০১৫ তে পুনরায় নিউইয়র্কে আসার পর ওপেন হার্ট সার্জারী হয়। উচ্চ ডায়াবেটিক -এর কারণে গতে এক বছর আগে দুটো কিডনিই অচল হয়ে যায়।

এদিকে হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষ করে স্বপনের লাশ বাংলাদেশ সোসাইটির তত্ত্বাবধানে নিউজার্সির সোসাইটির নিজস্ব কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন সংগঠনের সহ সভাপতি আব্দুর রহিম হাওলাদার। তিনি জানিয়েছেন, আগামী বুধবার সকালে হসপিটাল কর্তৃপক্ষ লাশ পরিবারের কাছে হস্তান্তর করবে। ওই দিন সকালে নিউ জার্সি বাংলাদেশ সোসাইটি কবরস্থানে তাঁকে ওই খানেই জানাজা শেষে দাফন করা হবে।
এদিকে ফটো সাংবাদিক এ. হাই. স্বপনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের কার্যকরী ও সাধারণ সদস্যদের পক্ষে সংগঠনের সভাপতি দর্পণ কবীর ও সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাগর। মহান আল্লাহ সাংবাদিক এ. হাই স্বপনের বেহেস্ত নসীব করুন। আমিন।
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং