ওজন কমাবেন যেভাবে-
ইউএসএনিউজ ডেস্ক: দেশে দেশে স্থূলকায় মানুষের সংখ্যা বাড়ছে উদ্বেগজনক হারে। এতে দেখা দিয়েছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। ফলে স্বাস্থ্যকে স্লিম রাখতে এখন প্রায় দেশেই গড়ে উঠেছে জিমনেসিয়াম। সেখানে গিয়ে শরীরটাকে হাল্কা করার বা ওজন কমানোর কসরতের যেন শেষ নেই। ওজন কিভাবে কমানো যায় তার কিছু টিপস তুলে ধরা হলো এখানে-
এক. ওজন পর্যবেক্ষণ করুন: ওজন কমানোরও কিছু স্বাস্থ্যগত নিয়ম আছে। নিয়ন্ত্রিত পদ্ধতিতে ওজন না কমালে, তা হিতে-বিপরীত হতে পারে। তাই ঠিক কতটুকু ওজন কমাতে চান, তা আগে নির্ধারণ করুন এবং সে হিসাবে সময় বেঁধে নিন। স্বাস্থ্য ঠিক রেখে প্রতি সপ্তাহে ২ পাউন্ড ওজন কমানোই যথেষ্ট। মাত্র এক মাসে ৮ পাউন্ড পর্যন্ত ওজন কমানো সম্ভব। তবে বেশি তাড়াহুড়ো করবেন না। কারণ, অতি অল্প সময়ে খুব বেশি ওজন কমানোর ফলে আবারও শরীরে অতিরিক্ত মেদ জমে হঠাৎ ওজন বাড়তে পারে।
দুই. ক্যালরি হিসাব করুন: শুধু ওজন কমালেই চলবে না। তা ধরে রাখতে আপনার খাদ্যাভ্যাসে অবশ্যই পরিবর্তন আনতে হবে। প্রতিদিন নির্দিষ্ট মাত্রায় ক্যালোরি খরচ করতে আপনাকে নিয়মিত শরীরচর্চা বা ব্যায়াম করতে হবে। একজন ব্যক্তির গড়ে প্রতিদিন ১০০০ ক্যালোরি খরচ করা প্রয়োজন।
দৃষ্টান্তস্বরূপ, ২৫ বছরের একজন তরুণ যিনি খুব ভারী ব্যায়াম করে থাকেন, দিনে তার ৩০০০ ক্যালরি প্রয়োজন। আর আপনি যদি সপ্তাহে ২ পাউন্ড ওজন কমাতে মনস্থ করে থাকেন, তবে প্রতিদিন গড়ে ২০০০-এর বেশি ক্যালোরি ব্যয় করা মোটেই উচিত নয়।
তিন. সুষম খাদ্যাভ্যাস: আপনাকে অপরিহার্যভাবে সুষম পুষ্টির খাবার খাওয়ার অভ্যাস করতে হবে। কারণ, প্রতিদিন একটি নির্দিষ্ট মাত্রার ক্যালোরি খরচ করলেই যে শরীরে পুষ্টির অভাব হবে, সেটা ঠিক নয়। প্রোটিনযুক্ত খাবার বা প্রোটিনের উৎস হিসেবে মাছ, ডিম ও মুরগির মাংস বেশ উপাদেয়। কারণ, এ ধরনের খাবার আপনার মাংসপেশি তৈরিতে সহায়তা করবে ও আপনার রুচিকেও নিয়ন্ত্রণ করবে।
চার. নিয়মিত শরীরচর্চা করুন: প্রতিদিন ব্যায়ামের জন্য দু’টি নির্দিষ্ট সময় নির্বাচন করুন। প্রতিবার ব্যায়ামের পর শরীর একটি বিশেষ ধরনের হরমোন নিঃসরণ করে, যা আপনার ক্ষুধাকে নিবারণ করে। আমরা যখন কোন প্রোটিন জাতীয় খাবার হজম করি, সে সময়ও পিওয়াইওয়াই নামের ওই হরমোনটি নিঃসৃত হয়। একটি প্রোটিনসমৃদ্ধ খাবার গ্রহণের সঙ্গে সঙ্গে দিনে দু’বার ব্যায়ামের অভ্যাস পরবর্তীকালে আপনার ওজন কমাতে সহায়ক ভূমিকা পালন করবে। আপনি যদি দ্রুত ওজন কমাতে চান, সে ক্ষেত্রে আপনাকে অবশ্যই নিয়মিত ও ভারী ব্যায়ামের প্রতি মনোনিবেশ করতে হবে। বিভিন্ন ধরনের ব্যায়ামও বিশেষ উপযোগী। বুকের ব্যায়াম ও শারীরিক ক্ষমতা বাড়ানোর ব্যায়ামের অভ্যাস অপরিহার্য। এর সঙ্গে হাঁটাও বেশ কার্যকর।মানবজমিন

সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030