Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ছাত্র নাভিদের করোনা ওয়ার্ল্ড অ্যাপ তৈরি : পুরো পৃথিবীর করোনা আপডেট অ্যাপে (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 67 বার

প্রকাশিত: March 30, 2020 | 5:21 PM

lfQBvhPsIDlqFLxx3pfb60lf-L6MOLsUk7cR_wsE4

https://www.covidvisualizer.com/?fbclid=IwAR2SYklXjM3lejuMTG

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস, নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ছাত্র নাভিদ মামুন করোনা ওয়ার্ল্ড অ্যাপ তৈরি করেছেন। এ অ্যাপে পুরো পৃথিবীর করোনা পরিস্থিতির আপডেট পাওয়া যায় প্রতি দুই মিনিট পর। মানুষকে করোনা নিয়ে আপডেট ও সচেতন করার জন্য অ্যাপটি তৈরি করেছেন বলে জানিয়েছেন নাভিদ মামুন।

নাভিদের তৈরি করোনা ওয়ার্ল্ড অ্যাপটি আমেরিকা, ব্রাজিলসহ পৃথিবীর বিভিন্ন দেশে টিভি মিডিয়ায় ব্যবহার হচ্ছে। ফেসবুক, টুইটারেও জনপ্রিয়তা পেয়েছে অ্যাপটি। এ অ্যাপে প্রবেশ করে দেখা যায়, পৃথিবীর মানচিত্র তার কক্ষপথে ঘুরছে।

নাভিদ মামুন জানিয়েছেন, অ্যাপটিতে ডাটা আপডেটে ওয়ার্ল্ডোমিটারের সহযোগিতা নেয়া হয়েছে। যেখানে যে দেশের অবস্থান সেখানে কম্পিউটারে মাউসের কার্সার বা টাচ ফোনে আঙুলে টাচ করার পর করোনা আপডেট পাওয়া যায়। কার্নেগী মেলন ইউনিভার্সিটির ছাত্র নাভিদ জানিয়েছেন, অ্যাপটি তৈরিতে তাকে সহযোগিতা করেন একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্পেন বংশোদ্ভুত গ্যাব্রিয়েল রাসকিন। বিশ্ববিদ্যালয়ের একটি প্রজেক্টের অংশ হিসেবে তারা এ কাজটি করেছেন।

নাভিদের বাবা ওবায়দুল্লাহ মামুন লেখক ও আলোকচিত্রী এবং মা নাজনীন মামুন। তার ছোট ভাই নাশিদ মামুন। নাভিদরা নিউইয়র্কে বাস করে। তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে।

বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের সহচর কুমিল্লার প্রয়াত আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আহমেদ আলী নাভিদ মামুনের নানা। তার দাদা প্রয়াত ভাষা সৈনিক আবদুস সামাদ। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা আসাফ মাসুক তার চাচা । আসাফ মাসুক বলেন, করোনা ওয়ার্ল্ড অ্যাপটি খুব সাড়া জাগিয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশের মিডিয়ায় নাভিদের সাক্ষাতকার যাচ্ছে। নাভিদের এ কাজের মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে। তিনি সবার নিকট দোয়া চেয়েছেন নাভিদের জন্য।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV