Tuesday, 9 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ চিকিৎসায় ম্যালেরিয়ার ওষুধ ব্যবহারের অনুমতি

অনলাইন ডেস্ক পঠিত: 119 বার

প্রকাশিত: March 30, 2020 | 7:19 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস, নিউইয়র্ক: হাসপাতালে ভর্তি কোভিড-১৯ রোগীদের জরুরি চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে দুটি ওষুধ ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে, যেসব ওষুধ ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহার করা হয়।

কোনো ওষুধ ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রে লাইসেন্স দেওয়ার দায়িত্বপ্রাপ্ত সংস্থা ফুড অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) সোমবার ক্লোরোকুইন ও হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহারের বিষয়ে এই অনুমোদন দেয়।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, এ দুটি ওষুধ কোভিড-১৯ এর চিকিৎসায় বৈপ্লবিক পরিবর্তন আনার সম্ভাবনা রাখে বলে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ধারণা, যদিও কোভিড-১৯ নিরাময়ে এসব ওষুধের কার্যকরিতা নিয়ে এখনও তেমন কোনো বিজ্ঞানসম্মত প্রমাণ এখনও মেলেনি।

বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারীতে যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে দেড় লাখ মানুষ, যা বিশ্বের সর্বোচ্চ। এখন পর্যন্ত এ ভাইরাসের কোনো টিকা তৈরি করা যায়নি। আক্রান্তদের চিকিৎসার জন্য সুনির্দিষ্ট কোনো ওষুধও এখনও তৈরি হয়নি।

তবে যুক্তরাষ্ট্রের হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস (এইচএইচএস) বিভাগ বলেছে, “কোনো কোনো প্রতিবেদনে বলা হয়েছে, এসব ওষুধ হাসপাতালে ভর্তি কোভিড-১৯ রোগীদের কিছু ক্ষেত্রে উপশম দিতে পারে।”

এফডিএ শর্ত দিয়েছে, কোনো হাসপাতাল ওই দুটি ওষুধ ব্যবহার করতে চাইলে কেবল সরকারি মজুদ থেকে সরবরাহ করা ওষুধই রোগীদের দিতে পারবে।

ওষুধ কোম্পানি বায়ার ও নোভার্টিস অনুদান হিসেবে ওই ওষুধ যুক্তরাষ্ট্র সরকারকে দিয়েছে।

নোভার্টিসের প্রধান নির্বাহী কর্মকর্তা ভাস নরসিমান রোববার বলেছিলেন, কোরানাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে তারা তাদের হাইড্রোক্সিক্লোরোকুইন নিয়ে খুবই আশাবাদী।

যুক্তরাষ্ট্রকে অনুদান হিসেবে ১৩ কোটি ডোজ হাইড্রোক্সিক্লোরোকুইন দেওয়ার পাশাপাশি ক্লিনিক্যাল ট্রায়ালেও সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে নোভার্টিস। বিডিনিউজ 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV