যুক্তরাষ্ট্রে ৩০ মার্চ করোনাভাইরাসে ৭ বাংলাদেশির মৃত্যু, কমিউনিটিতে শোকের ছায়া
ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রে ৩০ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এদিন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিউইয়র্কে কুইন্সে ওজনপার্কের বাসিন্দা আনোয়ারুল আলম চৌধুরী (৭৫), জ্যামাইকার হিলসাইডে বসবাসরত নিশাত চৌধুরী (৩০), ব্রুকলিনের বাসিন্দা মুক্তিযোদ্ধা মো. ইব্রাহীম, জ্যামাইকার বাসিন্দা খালেদ হাসমত (৬০) ও আলোকচিত্রী সাংবাদিক স্বপন হাই নিউজার্সিতে বসবাসরত আলী আকবরের মৃত্যু হয়েছে।

এ ছাড়া মিশিগানের ড্রেটয়েট সিটির বাসিন্দা, গোলাপগঞ্জ সমিতির সহসভাপতি শেরুজ্জামান কোরেশী জাহানের বাবা শামসুল হুদা চৌধুরীর (৮০) হেনরি ফ্রড হাসপাতালে মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী পূর্বপাড়া গ্রামে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একের পর এক প্রবাসী বাংলাদেশির মৃত্যুর ঘটনায় কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। শোকে স্তব্ধ কমিউনিটিতে অনেক প্রবাসীর করোনায় আক্রান্ত হওয়ার খবরও পাওয়া গেছে। হাসপাতালে নেওয়ার পর অনেকেই করোনায় আক্রান্ত কি না, তা জানতেও পারছেন না। বাংলাদেশ সোসাইটির দুবারের সভাপতি কামাল আহমদ হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তাঁর করোনাভাইরাস নেগেটিভ ধরা পড়েছে বলে জানিয়েছেন ওই সংগঠনের সেক্রেটারি রুহুল আমিন সিদ্দিকী।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাত ঘণ্টায় ৯৮ জনের মৃত্যুর পর নিউইয়র্ক হসপিটাল থেকে মরদেহগুলো সরিয়ে নিয়ে যাওয়ার জন্য ট্রাক ব্যবহার করা হয়। ট্রাকে মরদেহ তোলার একটি ভিডিও ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। ব্রুকলিন হসপিটালের একজন নার্স একটি ছবি শেয়ার করেছেন, তাতে দেখা যায়- হাসপাতালের কর্মীরা ট্রাকে মরদেহ তুলে দিচ্ছেন। ভিডিওটি ধারণ করা হয়েছে গাড়িতে বসে। ম্যানহাটনের যে নার্স আরেকটি ছবি শেয়ার করেছেন, সেটা অন্য হাসপাতালের।
এদিকে আজ মঙ্গলবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক লাখ ৭৬ হাজার দু’শ ৫১৮ জন। এরই মধ্যে মৃতের সংখ্যা তিন হাজার ৪৩১ জন।
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity