যুক্তরাষ্ট্রে করোনার বিস্তার রোধে ৩০ এপ্রিল পর্যন্ত ঘরে থাকার নির্দেশ : লকডাউন চলছে ৩২টি রাজ্যে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস, নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রে করোনার বিস্তার রোধে প্রেসিডেন্ট ট্রাম্প দেশের সাধারণ মানুষকে আরও ৩০ দিন অর্থাৎ ৩০ এপ্রিল পর্যন্ত ঘরে থাকার নির্দেশ দিয়েছেন। যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যের মধ্যে মঙ্গলবার (৩১ মার্চ) পর্যন্ত ৩২টিতে পুরোপুরি লকডাউন চলছে। নতুন করে মেরিল্যান্ড, ভার্জিনিয়া, টেনেসি ও অ্যারিজোনায় বাসিন্দাদের ঘরে থাকতে নির্দেশ দিয়েছে স্টেট কর্তৃপক্ষ।
জানা গেছে, যুক্তরাষ্ট্রের অন্তত সাড়ে ২৪ কোটি বাসিন্দা মঙ্গলবার পর্যন্ত আংশিক বা পুরোপুরি লকডাউনের শিকার। দেশের এক-তৃতীয়াংশ মানুষকে ঘরের বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। পুরো যুক্তরাষ্ট্রকে করোনা ভাইরাস অসহায় করে দিয়েছে। হাসপাতালের বাইরে যারা রয়েছেন, তারা পড়েছেন বন্দিদশায়। যুক্তরাষ্ট্রের এক-তৃতীয়াংশ মানুষ অর্থাৎ প্রতি চার জনে তিন জনই লকডাউনের কবলে। এরইমধ্যে যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪ হাজার ৫৬ জন; আর করোনা আক্রান্ত হয়েছেন অন্তত ১ লাখ ৮৮ হাজার ৫৯২ জন। এরইমধ্যে রাজ্য গভর্নররা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে করোনা পরীক্ষার কিট চেয়ে বাদানুবাদে জড়িয়ে পড়েছেন। যুক্তরাষ্ট্রের সংক্রমণ বিষয়ক বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফুসি ভবিষ্যদ্বাণী করে বলেছেন, করোনা মহামারির কারণে যুক্তরাষ্ট্রে এক লাখ বা তার অধিক মানুষের মৃত্যু হতে পারে।
এক বিভীষিকাময় পরিস্থিতি এখন নিউইয়র্কে। হাসপাতালের বেড খালি নেই। এক ভেন্টিলেটরে শ্বাস নিচ্ছে দুটি প্রাণ। ডাক্তার, নার্সরা সাধ্যমতো চেষ্টা করে চলেছেন সবাইকে বাঁচাতে। অনেককেই আবার বাঁচাতে না পেরে ভেঙে পড়ছেন তারা। শুধু নিউইয়র্কেই ১৭১৪ জনের মৃত্যু হয়েছে করোনায়। আক্রান্ত হয়েছেন ৭৫ হাজার ৯৮৩ জন।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes