সবজান্তার মত ফেসবুক লাইভে জবাব?: যার কাজ তাকেই করতে দিন না?
হাবিবুর রহমান, নিউইয়র্ক : সন্ধার পর আয়েশ করে আর ফেস বুক দেখতে পারিনা। টক, ঝাল আর মিস্টি “পোস্ট”গুলো নিয়ে জাবর কাটা বন্ধ। লাইভের জ্বালায় লাইফটাই অস্হির। পরিচিত এবং অপরিচিত বন্ধুরা অনেকেই নিয়মিত লাইভে আসেন। এখন একে দেখে ও আসছে। তাঁকে দেখে তিনি আসছেন। কি ভয়াবহ অবস্হা! তারা সবাই বাণী শোনান। ক্রমেই এই প্রতিযোগিতা ভাইরাসের মত বাড়ছে।
তারা কাজেও আসেন।আবার অকাজেও আসেন। তথ্য দিতে আসেন। আবার কেউ সময় কাটাতেও আসেন। কেউ পরিচিত হতে আসেন। আবার কেউবা নেতা হতেও আসেন। সুন্দর চেহারা হলে কেউ তাদেখাতেও আসেন। সবাই আমরা jack of all trade তাইনা? কিন্তু Master of …….।
প্রত্যকে আমরা একইসাথে একজন সাংবাদিক, এ্যাটরনি, সিপিএ, ডাক্তার, মাওলানা। একের ভিতর কত্তো! কিন্তু কত পার্সেন্ট সঠিক তথ্য দিতে পারছি? যার কাজ তাকেই করতে দিন না?
মর্টগেজ দিতে হবে কিনা,বাসা ভাড়া মাফ হবে কিনা, সেল্ফ এমপ্লয়েডরা আন এমপ্লয়মেন্ট পাবে কিনা ইত্যাদি অনেক প্রশ্ন মনে? আমি, আপনি, সবাই সবজান্তার মত এসব প্রশ্নের জবাব দিয়ে যাচ্ছি ফেস বুক লাইভে এসে অবলীলায়। এসব টেকনিকাল প্রশ্নের উত্তর যিনি জানেন তাকেই বলতে দিন। আপনি উপস্হাপনা করুন। আপনার লাইভে একজন লিগ্যাল এক্সপার্টকে নিয়ে আসুন। আমাদের সিপিএ /এ্যাটরনিরতো অভাব নেই।বল্লে তারাও আপনার সাথে খুশী মনে যোগ দিবেন। জনগনকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করবেন। কিন্তু আপনি কেন? আপনি কি সবজান্তা? আপনি কি লিগ্যাললএক্সপার্ট? কৃতিত্বটা একাই নিতে চান ?কাউকে ভাগ দিতে চান না বুঝি! মনে রাখবেন হাতুড়ে ডাক্তার রোগীর ভালোর চেয়ে ক্ষতি করে বেশী।
যিনি ডাক্তার না-তিনি ডাক্তারের মত তথ্য দিয়ে যাচ্ছেন। রসুন খান,কালিজিরা খান,পিয়াজ খান,এটা খান ওটা খান ।করোনা ভালো হয়ে যাবে।তার সাত পুরুষ আপনার কাছে ভিড়তে পারবেনা।এসব খাওয়া হয়তো বা ভালো কিন্তু আপনি বলার কে? আপনি কি অথারাইজড পার্সন? আমাদের কমিউনিটিতে অনেক ডাক্তার আছেন।নিয়মিত লাইভেও আসছেন।কারো কিছু জানার থাকলে তাঁর থেকে জেনে নিতে পারবেন।আপনার “হাতুড়ি বিদ্যা” দিয়ে এই চিকিৎসা গুলি না করলে কি হয়না ?
রাস্তায় গিয়ে আজান দিতে হবে, স্বাস্হ বিধি না মেনে মসজিদে জামাতে নামাজ পড়ার জেহাদী হুঙ্কার দেয়ার আপনি কে? আপনি কি আলেম? কুড়িবার এই দোওয়াটা পড়ে ফেসবুকে “ডান” লিখুন, অন লাইনে দোয়া তে শরীক হোন ইত্যাদি কতো মাসাআলা? চার দেয়ালের নিরাপদ দূরত্বে বসে এসব চর্চা করে সময় পার করছেন বুঝি? খোজঁ নিয়ে দেখুন-জ্যাকসন হাইটসের একজন ইমাম সাহেব, মাওলানা ইসমাইল নিজের জীবন বিপন্ন করে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া একাধিক ব্যক্তির জানাজা পড়িয়েছেন। আরো পড়াবেন বলে ঘোষনা দিয়েছেন।শুধুমাত্র ধর্ম যুদ্ধে জয়ী হলেই বুঝি গাজী হয়? বুকে কত্তো ঈমানী বল থাকলে নিজের মৃত্যুর ঝুঁকি নিয়ে এই কাজ করা যায় তা কি একটিবার ভেবে দেখেছেন? হুজুর আপনাকে স্যালুট।
যদি বুকে সাহস থাকে, ঈমান মজবুত থাকে, বিপন্ন মানবতার সেবা করতে চান তাহলে ঘরে বসে বসে হিজিবিজি না করে তার সাথে গিয়ে কাজ করুন। করোনায় মৃত ব্যক্তির জানাজায় অংশ নিন।দাফনে সাহায্য করুন। এসবের ছবি তুলে ফেস বুকে দিন ।দোয়াও পাবেন ভাইরালও হবেন।প্রচারও পাবেন।আমরাও বাপের ব্যাটা বলে হাততালি দেবো।
ফেস বুক সাংবাদিকদের বলছি-“আগর তলায় বসে উগার তলার খবর পরিবেশন করবেন না”।ফেস বুক দেখে যোযন দূরে বসে বসে নিউজ বানাবেন না।তথ্য নিশ্চিত না হয়ে ফেস বুকে নিউজটি ছাড়বেন না।সাধারন রোগীদের করোনার রোগী বানিয়ে ফেলবেন না।অনেকে কিন্তু তাই করছেন ?আমরা কিন্তু ফলো করছি।বেশী বাড়াবাড়ি করলে হাটে হাঁড়ি ভেঙে দেবো।
জনসেবা করতে চান?মাঠে নামুন।নিয়ম করে হাসপাতালে যান। রোগীর আপনজনদের কাছ থেকে সঠিক খবর সংগ্রহ করুন।”বউটা যে মারা গেলো বাচ্চা গুলোর কি হবে? “।”স্বামীটা যে মারা গেলো বউটাতো হাসপাতালের বেডে শুয়ে জানতে ও পারলোনা!”।ইনিয়ে বিনিয়ে এধরনের সংবাদ পরিবেশন করা
থেকে বিরত থাকুন।যার গেঁছে সে বুঝে কস্ট টা কি!তার কাটা ঘায়ে নুন ছিটানোর অধিকার আপনাকে কে দিয়েছে ?
আজ ক’জন মারা গেলো এই সংবাদ কাঁট পেস্ট করে নাদিয়ে ,পরিশ্রম করে ইন্টারনেট ঘেঁটে খুঁজে বের করুন কতজন রিকভারি করলো। ভাইরাসের নতুন কোন ঔষধ আবিস্কার হলো কিনা!নতুন ভেন্টিলেটর কতগুলি এসে পৌছালো।
ন্যাভাল হাসপাতালটি কাজ শুরু করে দিয়েছে কিনা। এ ধরনের খবর পরিবেশন করে মানুষদের মনে সাহস যোগান। এ সময় যা খুব দরকার। ঘরে বসে মৃত্যুর খবর শুনতে শুনতে মানুষের মনগুলো খুবই দুর্বল হয়ে পড়ছে। তাদের এনার্জি হয়, অমন সব আশা জাগানিয়া খবরগুলি পোস্ট করুন। এতে আপনার কি খুব বেশী ক্ষতি হবে? এই মূহর্তে Ethics of Joirnalism নিয়ে ভাববেন না। Nothing worng in Love,War and Politics.আমরাতোএখন সবচেয়ে একটা বড় যুদ্ধে আছি।মানুষকে বাঁচাতে হবে।আগামীর একটা সুন্দর স্বপ্ন দেখাতে হবে তাদের। হতাশা থেকে তাদের আলোয় বের করে আনতে হবে।সর্বোপরি এ মহামারী যুদ্ধে আমাদের জিততেই হবে।
আপনার কাছে একজন সাধারণ পাবলিকের কি এটা খুব বেশী চাওয়া হয়ে যায়?
লাইফ ভায়েরা, আমার কথায় মাইন্ড খাইয়েন না।অধমরে ক্ষেমা ঘেন্না করে দিয়েন পিলিজ। -হাবিবুর রহমান, সিইও, বাংলা ট্যুর, সাংবাদিক, নিউইয়র্ক।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests