Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

মাইকেল জ্যাকসনের ‘থ্রিলার’ জ্যাকেট ১৮ লাখ ডলারে বিক্রি

অনলাইন ডেস্ক পঠিত: 153 বার

প্রকাশিত: June 28, 2011 | 11:01 AM

Michel Jakson

ইউএসএ নিউজ ডেস্ক: ‘থ্রিলার’ গানের ভিডিও চিত্রে পপ সম্রাট মাইকেল জ্যাকসনের গায়ে থাকা জ্যাকেটটি নিলামে ১৮ লাখ ডলারে বিক্রি হয়েছে। লস অ্যাঞ্জেলেসের নিলামকারী প্রতিষ্ঠান জুলিয়ান অকশনস রোববার বেভারলি হিলে এ নিলামের আয়োজন করে। নিলামে অংশগ্রহণকারী বিশ্বের বেশ কয়েক জন ধনী ব্যক্তিকে হারিয়ে জ্যাকেটটির মালিক হয়ে যান টেক্সাসের স্বর্ণ ব্যবসায়ী মিল্টন ভেরেট। বিশ্বব্যাপী শিশুদের স্বাস্থ্যসেবা দেয়ার লক্ষ্যে হাসপাতাল নির্মাণের জন্য তহবিল সংগ্রহে জ্যাকেটটিকে কাজে লাগানোর পরিকল্পনার কথা জানান তিনি। এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান ও বিডিনিউজ। এতে আরও বলা হয়, লাল ও কালো রঙের এ জ্যাকেটটি চামড়ার তৈরি। এটির ডিজাইন করেছিলেন থ্রিলার ভিডিওচিত্রের পরিচালক জন ল্যান্ডিসের স্ত্রী ডেবোরাহ ল্যান্ডিস। জ্যাকসন জ্যাকেটটি তার দীর্ঘদিনের পোশাক পরিকল্পনাকারী ডেনিস টম্পকিনস ও মাইকেল বুশকে উপহার দিয়েছিলেন। মিল্টন ভেরেট জ্যাকেটটি সম্পর্কে বলেন, ইতিহাসের রক অ্যান্ড রোল স্মারকের এটা একটি গুরুত্বপূর্ণ অংশ। পপ সম্রাটের অন্য একটি জ্যাকেট এবং ইউটু সদস্যদের সই করা একটি গিটার তার সংগ্রহে রয়েছে বলেও জানান ভেরেট। ১৯৮৩ সালে মুক্তি পেয়ে বিশ্বব্যাপী সাড়া ফেলে জ্যাকসনের ‘থ্রিলার’ অ্যালবাম। ওই অ্যালবামের টাইটেল গানের ভিডিওচিত্রে পুনরুজ্জীবন পেয়ে জীবিতদের সঙ্গে নাচতে থাকেন মাইকেল জ্যাকসন। এ যাবৎকালের সবচেয়ে সাড়া জাগানো মিউজিক ভিডিওগুলোর মধ্যে একটি হিসেবে এটিকে বিবেচনা করা হয়। ২০০৯ সালের ২৫শে জুন ৫০ বছর বয়সে মাইকেল জ্যাকসনের রহস্যজনক মৃত্যু হয়। চেতনানাশক প্রোপোফলের প্রভাবে তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানান। ১৪ মিনিটের ‘থ্রিলার’ ভিডিওচিত্রে আরও একটি জ্যাকেট পরেন মাইকেল জ্যাকসন। সেটি এখন জ্যাকসন স্টেটের হেফাজতে রয়েছে।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV